সর্বশেষ সংবাদ
সময় জার্নাল ডেস্ক: ইতিহাস গড়ার খুব কাছে বাংলাদেশ। আজ দশরথ স্টেডিয়ামের ফাইনালে নেপালকে হারাতে পারলেই প্রথমবারের মতো নারী সাফের শিরোপা জিতবে লাল সবুজের প্রতিনিধিরা। সেই ফাইনালে না খেলার শঙ্কা ছিল ফরোয়ার্ড সিরাত জাহান স্বপ্নার। তার পথ আগলে দাঁড়িয়েছিল চোট। সেই স্বপ্নাকে রেখেই অবশ্য কোচ গোলাম রব্বানী ছোটন ফাইনালের একাদশ সাজিয়েছেন। গত দুই দিন ধরে আলোচনা ছিল স্বপ্না ইনজুরির জন্য খেলতে পারবেন কি না। সেমিফাইনালের পর থেকে দুই দিন স্বপ্নার শুশ্রূষা হয়েছে। যার ফলে আজ ফাইনালে শুরু থেকেই থাকছেন স্বপ্না। সেমিফাইনালে বাংলাদেশ শুরুর দিকে লিড পেয়ে যাওয়ার পর স্বপ্নাকে উঠিয়ে নিয়েছিলেন কোচ। আজও এমন হতে পারে। গোল না পেলেও স্বপ্না যদি অস্বস্তি বোধ করেন, তাহলেও দ্রুত বদলি ফুটবলার নামানোর বিষয়টি ভাবনায় আছে ছোটনের। বাংলাদেশ সিনিয়র পর্যায়ে নেপালকে কখনো হারাতে পারেনি। তিন ম্যাচের তিনটিতেই হেরেছে। আজ নেপালকে হারাতে পারলে বাংলাদেশ সাফের শ্রেষ্ঠত্ব পাবে। ফাইনালে বাংলাদেশের একাদশ: রুপনা চাকমা (গোলরক্ষক), সাবিনা খাতুন, শিউলি আজিম, শামসুন্নাহার, আখি খাতুন, মাসুরা পারভীন, মনিকা চাকমা, সানজিদা আক্তার, মারিয়া মান্ডা, কৃষ্ণা রাণী সরকার ও সিরাত জাহান স্বপ্না। এস.এম
এ বিভাগের আরো
র্যাঙ্কিংয়ে ২১১ নম্বর সান মারিনো
Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.
উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ
কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল