সর্বশেষ সংবাদ
শাহিনুর ইসলাম প্রান্ত,জেলা প্রতিনিধি:
সর্ম্পকে ফুফু শাসুড়ি কলেজ ছাত্রী কে ধর্ষনের অভিযোগে লালমনিরহাট সরকারী বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রমোদ কুমার কে সদর থানার পুলিশ আটক করেছে। শিক্ষক
প্রমোদ কুমারের বাড়ী রংপুর মিঠাপুকুরে।
তিনি লালমনিরহাট সরকারী বালিকা বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসাবে কাজ করে আসছিলেন। বিবাহিত হয়েও তার নিকটতম ফুফু শাশুড়ি কলেজ ছাত্রীর সাথে পরকীয়ায় জড়িয়ে পড়েন। ওই কলেজ ছাত্রী কাকিনা উত্তর বাংলা ডিগ্রী কলেজের ছাত্রী।
অবৈধ মেলা মেশার পর স্কুল শিক্ষককে বিয়ে করার প্রস্তাব দিলে সে রাজী হয়নি। বিয়ে না করায় ওই ছাত্রী সদর থানায় অভিযোগ করেন, প্রমোদ কুমার তাকে বিয়ে না করলে সে আত্মহত্যা করবে। তার অভিযোগের প্রেক্ষিতে পুলিশ স্কুল শিক্ষককে থানায় নিয়ে আসে।
সদর থানার অফিসার ইনচার্জ মোঃ এরশাদুল আলম জানান, প্রমত্ত কুমার এর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (১) ধারায় মামলা দায়ের করেছে। তাকে সকালে আদালতে প্রেরন করা হয়েছে। আদালতের বিচারক তাকে কারাগারে প্রেরনের নির্দেশ দেন।
এনটি
এ বিভাগের আরো
ফাইয়াজ-সৈকতসহ ৯ হত্যা
Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.
উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ
কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল