নিজস্ব প্রতিবেদক:
আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছেন না সদ্য বিদায়ী উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হয়েছেন। আজ সন্ধ্যায় এনসিপি’র এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন দলটির আহবায়ক নাহিদ ইসলাম। সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদও কথা বলেন। এতে জানানো হয় সারাদেশে ৪৭ টি আসনে দলের নেতারা মনোনয়পত্র জমা দিয়েছেন।
এর আগে ঢাকা-১০ আসন থেকে আসিফ নির্বাচন করবেন বলে আলোচনা ছিল। তিনি এই আসনে নির্বাচনী প্রচারণাও চালিয়েছেন। এছাড়া কুমিল্লার একটি আসন থেকেও তার জন্য মনোনয়পত্র নেয়া হয়েছিল। তবে তিনি কোন দলের হয়ে নির্বাচন করছেন এ নিয়ে কৌতুহল ছিল। ২৪ এর অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের দল এনসিপিতে তিনি যোগ দিচ্ছেন কিনা এ প্রশ্নও ছিল। নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে আসিফ এনসিপি’র সংবাদ সম্মেলনে হাজির হয়ে তার অবস্থান পরিস্কার করলেন। আগের দিন জামায়াতসহ ৮ দলীয় জোটে যোগ দেয়ার ঘোষণা দেয় এনসিপি।
এমআই