এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি:
অবশেষে ফরিদপুরের আলীমুজ্জামান সেতুর উপর থেকে উদ্ধার করা বোমাটি বিস্ফোরণ ঘটানো হয়েছে।
রোববার এন্টিটেরোরিজম ইউনিটের বোমা নিস্কৃয়করণ দলের সদস্যরা উদ্ধার করা বোমাটি বিস্ফোড়ন ঘটিয়ে নিস্কৃয়করণ করেন।
বোমা নিস্কৃয়করণ দলের নেতৃত্বদানকারী পরিদর্শক শংকর কুমার ঘোষ জানান, এবট সাধারণ বোমা থেকেও শক্তিশালী ও প্রাণঘাতী ছিলো। এটা ছিল রিমোট কন্ট্রোল দ্বারা পরিচালিত এবং আইইডি ও পাওয়ার সাপ্লাই দ্বারা (রিমোট কন্টোল) সংরক্ষিত ছিলো । শক্তিশালী হওয়ায় এটি বিস্ফোরিত হওয়ার সময় প্রায় ১৫ ফিট উপরে উঠে যায়।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, শনিবার আলীপুর সেতুর উপর খড়ির গাদা থেকে বোমাটি উদ্ধার করা হয়। পরে সেটি উদ্ধার করে নদীর পাড়ে বালুর বস্তা দিয়ে ঘিরে রেখে বোমা ডিস্পোজাল ইউনিটের সদস্যদের খবর দেয়া হয়। রোববার বেলা ১১ টায় বোমা নিস্কৃয় দলের সদস্যরা বোমাটি বিস্ফোড়িত করে নিস্ক্রিয় করতে সক্ষম হন।
এমআই