শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬

নিউমোনিয়াজনিত ফুসফুসের সংক্রমণে লড়ছে শিশু, সাহায্যের আবেদন

শুক্রবার, ফেব্রুয়ারী ৬, ২০২৬
নিউমোনিয়াজনিত ফুসফুসের সংক্রমণে লড়ছে শিশু, সাহায্যের আবেদন

তালুকদার হাম্মাদ, ইবি প্রতিনিধি: 

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস তানজিনার শিশুসন্তান তাহনান । শিশুটি দু’মাস যাবত নিউমোনিয়াজনিত মারাত্মক ফুসফুসের সংক্রমণে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে  চিকিৎসাধীন রয়েছে। দীর্ঘমেয়াদী এই চিকিৎসার ব্যয়ভার বহন করতে গিয়ে নিঃস্ব হয়ে পড়েছে পরিবারটি।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত দুই মাসেরও বেশি সময় ধরে শিশুটি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে রয়েছে। ফুসফুসে সংক্রমণ ছড়িয়ে পড়ায় দিন দিন তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। ইতোমধ্যে চিকিৎসার পেছনে বিপুল পরিমাণ অর্থ ব্যয় হয়েছে। বর্তমান অবস্থায় উন্নত চিকিৎসা চালিয়ে যাওয়ার জন্য বড় অঙ্কের আর্থিক সাহায্যের প্রয়োজন, যা বহন করা সাধারণ এক শিক্ষার্থীর পরিবারের পক্ষে দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে।

এই পরিস্থিতিতে তানজিনার সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীরা সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের কাছে সাহায্যের হাত বাড়ানোর অনুরোধ জানিয়েছেন। তারা বলছেন, "আমাদের সহপাঠী আজ চরম অসহায়ত্বের মধ্য দিয়ে যাচ্ছে। তার নিষ্পাপ শিশুটিকে বাঁচাতে আমরা সবার একটু একটু সহযোগিতা ও দোয়া চাইছি। আপনার সামান্য দান হয়তো একটি মায়ের কোল খালি হওয়া থেকে বাঁচাতে পারে।"

এবিষয়ে শিশুটির মা তানজিনা বলেন, বাচ্চাটির শারীরিক অবস্থা ধীরে ধীরে খারাপ হচ্ছে। আমরা আজই ঢাকাতে শিফট করবো। বাচ্চাটির সহযোগিতায় সকলকে এগিয়ে আসার অনুরোধ জানান তিনি।  

আর্থিক সহযোগিতা পাঠাতে এবং বিস্তারিত জানতে নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করা যাবে: বিকাশ/নগদ (পার্সোনাল): ০১৫১৬-০১৮৫৬৭ (তানজিনা) 

মানবতার খাতিরে যার যার সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

একে


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল