শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬

নাটোরের চারটি আসনে বেসরকারি ভাবে ধানের শীষের প্রার্থীরা এগিয়ে, ঘোষণার অপেক্ষা

বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ১২, ২০২৬
নাটোরের চারটি আসনে বেসরকারি ভাবে ধানের শীষের প্রার্থীরা এগিয়ে, ঘোষণার অপেক্ষা

ইসাহাক আলী, নাটোর প্রতিনিধি:

নাটোরের চারটি সংসদীয় আসনে স্থানীয় ভাবে প্রাপ্ত ফলাফলে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীরা বিজয়ী হওয়ার পথে। শুধু ঘোষণার অপেক্ষা মাত্র বড় কোন অঘটন না ঘটলে এর পরিবর্তন হওয়ার কোন সম্ভাবনা নেই। যে কয়েকটি করে কেন্দ্র ঘোষণা বাকি রয়েছে তা কবি নগণ্য যা ফলাফল পরিবর্তনে কোন ভূমিকা রাখবে না। 

তারা হলেন, নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে ব্যারিষ্টার ফারজানা শারমিন পুতুল, নাটোর-২(সদর-নলডাঙ্গা) আসনে অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালকুদার দুলু, নাটোর-৩(সিংড়া) আসনে অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু ও নাটোর-৪( বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনে আব্দুল আজিজ। 

এর মধ্যে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে ১২৫ কেন্দ্রের মধ্যে ৮৮টির ফলাফলে বিএনপির ব্যারিষ্টার ফারজানা শারমিন পুতুল পেয়েছেন ৭২হাজার ৯৭০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আবুল কালাম আজাদ পেয়েছেন ৬৪হাজার ৩০ ভোট। নাটোর-০২(সদর-নলডাঙ্গা) আসনের ১৫৬ কেন্দ্রের মধ্যে ১৪২টির ফলাফলে বিএনপির অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালকুদার দুলু পেয়েছেন এক লাখ ৪২হাজার ৩৬৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের অধ্যাপক মোঃ ইউনুস আলী পেয়েছেন এক লাখ ২২হাজার ৭৩৯ ভোট। নাটোর-৩(সিংড়া) আসনে বিএনপির অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু পেয়েছেন এক লাখ ১৯হাজার ৫৮৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী দাউদার মাহমুদ পেয়েছেন ৬৫হাজার ৩০৯ ভোট। নাটোর-৪( বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনে বিএনপির আব্দুল আজিজ পেয়েছেন এক লাখ ৭১হাজার ৪৭১ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আব্দুল হাকিম পেয়েছেন এক লাখ ৩৫হাজার ৭৭ ভোট।  রাত ১০টায় এই রিপোর্ট লেখার সময়ও জেলা রিটার্নিং অফিসার আসমা শাহীনের দপ্তরে পুরো ফলাফল না পৌছলেও স্থানীয় ভাবে এই ফলাফল নিশ্চিত হওয়া গেছে। 

এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল