শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬

নাটোরে বিজয়ী দুলু ও পরাজিত জামায়াত প্রার্থীর মধ্যে শুভেচ্ছা বিনিময়

শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
নাটোরে বিজয়ী দুলু ও পরাজিত জামায়াত প্রার্থীর মধ্যে শুভেচ্ছা বিনিময়

ইসাহাক আলী, নাটোর প্রতিনিধি:

নাটোরের চারটি সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। 
এদিকে শুক্রবার সকালে নাটোর সদর আসনের বিজয়ী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালকুদার দুলুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকের নিজের ভেরিফাইড পেজ থেকে শুভেচ্ছা জানিয়েছেন পরাজিত প্রার্থী জামায়াত নেতা অধ্যাপক মোঃ ইউনুস আলী। শুভেচ্ছা বার্তা নজরে আসলে কিছু সময়ের মধ্যেই অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালকুদার দুলুও তার ভেরিফাইড পেজ থেকে অধ্যাপক ইউনুস আলীকে শুভেচ্ছা জানান। এসময় তারা আগামী দিনে এমন সৌহার্দপূর্ণ রাজনৈতিক সহাবস্থান চান বলে প্রত্যাশা ব্যক্ত করেন। 
জেলা রিটার্নিং অফিসার সূত্রে জানা যায়, নাটোর-২(সদর-নলডাঙ্গা) আসনে বিএনপির অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালকুদার দুলু পেয়েছেন এক লাখ ৬২হাজার ৮৪১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের অধ্যাপক মোঃ ইউনুস আলী পেয়েছেন এক লাখ ৩০হাজার ৬৬ ভোট। 

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল