শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

তারেক রহমানকে ভূরাজনৈতিক অর্থনীতিবিদ অধ্যাপক পারভেজের অভিনন্দন

শনিবার, ফেব্রুয়ারী ১৪, ২০২৬
তারেক রহমানকে ভূরাজনৈতিক অর্থনীতিবিদ অধ্যাপক পারভেজের অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক:

নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভ করায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভূরাজনৈতিক অর্থনীতিবিদ এনবিইআর চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আহসানুল আলম পারভেজ।

শনিবার (১৪ ফেব্রুয়ারী) তিনি এক বার্তায় এই অভিনন্দন জানান।

অধ্যাপক পারভেজ বলেন, আমি বিএনপি চেয়ারম্যান জনাব তারেক জিয়াকে উষ্ণ সম্বর্ধনা জানাই কারণ তার বুদ্ধিদীপ্ত নেতৃত্বে দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি নিরঙ্কুশ বিজয় অর্জন করতে পেরেছে। ব্যক্তিগতভাবে জনাব তারেক জিয়ার আত্মত্যাগ দেশের রাজনীতির ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখিত থাকবে। আমি দৃঢ়ভাবে  বিশ্বাস করি       সু দীর্ঘকাল উন্নত বিশ্বে অবস্থান করে তিনি বাংলাদেশে রাজনীতির গুণগতমান উন্নত  করতে পারবেন। আমি এও আশা করি যে তিনি  গণতন্ত্রের সুফল  শুধু দল ও দলের  সদস্যদের জন্য নয়,বরং  বাংলাদেশের ১৮ কোটি মানুষের জন্য নিশ্চিত করবেন। গণতন্ত্রের মিষ্টি ফল  দেশের আপামর  জনগণের মধ্যে বন্টন  করবেন। ইনশাআল্লাহ দেশের মানুষ  যেন দুবেলা ভালোভাবে উদরপুর্তি করতে পারেন তা নিশ্চিত করবেন। 

আমার জীবন ছায়ান্নে প্রায় ৩৯ বছর বিশ্ববিদ্যালয় শিক্ষকতার পরে আমি গ্যারান্টি দিতে পারি জনাব তারেক জিয়ার মধ্যে বাংলার জনগণ প্রেসিডেন্ট জিয়াকে দেখতে চাইবেন।  

সর্বোপরি এদেশের রাজনীতির ইতিহাসে সবচাইতে আত্মত্যাগী নিপীড়িত অত্যাচারিত মহান নেত্রী বেগম জিয়ার সুযোগ্য সন্তান হিসাবে জনাব তারেক জিয়া সরকার পরিচালনা করবেন এবং এবং দেশবাসীর জন্য রাজনীতির সুফল নিশ্চিত করবেন তা প্রত্যাশা করি ।  

প্রধানমন্ত্রী হিসেবে তা সফলতা এবং দীর্ঘায়ু কামনা করি।

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল