সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬

লেবানন-সিরিয়া সীমান্তে ইসরায়েলি হামলায় নিহত ৪

সোমবার, ফেব্রুয়ারী ১৬, ২০২৬
লেবানন-সিরিয়া সীমান্তে ইসরায়েলি হামলায় নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক:

লেবাননের সিরিয়া সীমান্তের কাছে একটি গাড়িতে ইসরায়েলি বিমান হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, সোমবার ভোরে এই হামলা চালানো হয়। লেবাননের জাতীয় বার্তা সংস্থা জানায়, নিহতদের একজন ছিলেন সিরিয়ার নাগরিক খালেদ মোহাম্মদ আল আহমাদ।

ইসরায়েলি সামরিক বাহিনী হামলার বিষয়টি নিশ্চিত করেছে। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তারা দাবি করে, লেবাননে সক্রিয় প্যালেস্টাইন ইসলামিক জিহাদের (পিআইজে) সদস্যদের লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে। তবে এ দাবির পক্ষে কোনো প্রমাণ দেয়নি ইসরায়েল। তাদের ভাষ্য অনুযায়ী, লেবাননের মাজদাল আনজার এলাকায় এই অভিযান চালানো হয়।

এ ঘটনায় পিআইজের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

পিআইজে দখলদার ফিলিস্তিনি ভূখণ্ডে সক্রিয় একটি সশস্ত্র সংগঠন। গাজায় ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে তারা হামাসের সঙ্গে লড়াই করছে। সংগঠনটি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লারও মিত্র।

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল