সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬

ইবির কর্মকর্তা সমিতির নির্বাচন আগামী ২৮ ফেব্রুয়ারি

সোমবার, ফেব্রুয়ারী ১৬, ২০২৬
ইবির কর্মকর্তা সমিতির নির্বাচন আগামী ২৮ ফেব্রুয়ারি

তালুকদার হাম্মাদ, ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতির (ইবিকস) ২০২৬-২০২৭ কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফশিল ঘোষণা করা হয়েছে। আগামী ২৮ ফেব্রুয়ারি ক্যাম্পাসস্থ ক্লাব ভবনে (মমতাজ ভবন) এ নির্বাচন অনুষ্ঠিত হবে। গঠনতন্ত্র মোতাবেক নির্বাচিত কমিটির কার্যকাল হবে ০২ বছর। রবিবার (১৫ ফেব্রুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার হাফিজুর রহমান বাচ্চু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

তফশিল অনুযায়ী ১ জন সভাপতি, ২ জন সহ-সভাপতি ১ জন সাধারণ সম্পাদক, ১ জন যুগ্ম সম্পাদক, ১ জন কোষাধ্যক্ষ, ১ জন প্রচার ও দপ্তর সম্পাদক, ১ জন সাংস্কৃতিক, সাহিতা-পত্রিকা ও ক্রীড়া সম্পাদক, ১ জন মহিলা বিষয়ক সম্পাদক ও ৬ জন নির্বাহী সদস্য পদের জন্য এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে ১৬ ফেব্রুয়ারি। পরদিন ১৭ ফেব্রুয়ারি ভোটার তালিকার উপর আপত্তি গ্রহণ করা হবে। এরপর ১৮ ফেব্রুয়ারি প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা। একই দিনে বিতরণ করা হবে মনোনয়ন পত্র। এ মনোনয়ন পত্র গ্রহণ করা হবে ২২ ফেব্রুয়ারি এবং তা বাছাই করা হবে ২৩ ফেব্রুয়ারি। এদিকে ২৪ ফেব্রুয়ারি প্রকাশ করা হবে প্রার্থী তালিকা। প্রার্থিতা প্রত্যাহারের সময় ২৫ ফেব্রুয়ারি দুপুর ২টা পর্যন্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে একই দিনের দুপুর ৩টায়। ২৮ তারিখ সকাল সাড়ে নয়টা থেকে  বিকাল ৪ টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। এরপর ভোট গনণা ও ফলাফল ঘোষণা করা হবে।

এদিকে, গঠনতন্ত্র অনুযায়ী ৫ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করার কথা থাকলেও জিয়া পরিষদের কর্মকর্তাদের ৫ জন, জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরামের ১ জন ও গ্রিন ফোরামের ১ জন নিয়ে ৭ সদস্য বিশিষ্ট কমিশন গঠন করা হয়। তাই, জিয়া পরিষদের কর্মকর্তাদের বিরুদ্ধে নির্বাচন প্রক্রিয়া ও গঠনতন্ত্র ভঙ্গের অভিযোগ এনে পদত্যাগ করেছেন জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম ও গ্রিন ফোরামের দুই সদস্য। 

এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল