বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বুধবার, ফেব্রুয়ারী ১৮, ২০২৬
সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক:

নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর জাতির উদ্দেশে এটিই তার প্রথম ভাষণ।

বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-সহ সব বেসরকারি টিভি চ্যানেলে ভাষণটি সরাসরি সম্প্রচার করা হবে।

এর আগে, মুক্তিযু্দ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বুধবার সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে প্রথম কর্মদিবস শুরু করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

পরে জিয়া উদ্যানে রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানান তিনি।

এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল