বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬

রমজানকে স্বাগত জানিয়ে ইবিতে সাংস্কৃতিক অনুষ্ঠান 'বরকতের বারিধারা'

বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ১৯, ২০২৬
রমজানকে স্বাগত জানিয়ে ইবিতে সাংস্কৃতিক অনুষ্ঠান 'বরকতের বারিধারা'

তালুকদার হাম্মাদ, ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মাহে রমজানকে স্বাগত জানিয়ে সাংস্কৃতিক সন্ধ্যা 'বরকতের বারিধারা' অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গনে ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক জোট এ অনুষ্ঠানের আয়োজন করে। 

এসময় শাখা ছাত্রশবিরের সভাপতি ইউসুফ আলী, সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি, সাংগঠনিক সম্পাদক মোঃ জাকারিয়া, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সহ-সমন্বয়ক তানভীর মাহমুদ মন্ডলসহ দুইশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।  এসময় হামদ, নাত, কাওয়ালীসহ নানা ধরনের ইসলামী সংগীত পরিবেশন করা হয়।

এ ব্যাপারে সংগঠনটির পরিচালক আবু সুফিয়ান বলেন, আমরা এই আয়োজনের মাধ্যমে সবার মাঝে রমজানের এই সুধা ছড়িয়ে পড়ুক সেটা চাই। সকল ধরনের পাপাচার অশ্লীলতা থেকে মানুষ দূরে থাকুক এবং কোরআনের আলোয় মানুষ জীবন গড়ুক।এসময় তিনি সুস্থ সংস্কৃতি ছড়িয়ে পড়ুক সবার মাঝে সেই প্রত্যাশাও করেন ।

একে 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল