শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬

১১ দফা প্রস্তাবনা বাস্তবায়নের দাবিতে প্রতিকী পদযাত্রায় ২১ ফেব্রুয়ারি প্রথম প্রহরে প্রভাতফেরি করার আহ্বান

শুক্রবার, ফেব্রুয়ারী ২০, ২০২৬
১১ দফা প্রস্তাবনা বাস্তবায়নের দাবিতে প্রতিকী পদযাত্রায় ২১ ফেব্রুয়ারি প্রথম প্রহরে প্রভাতফেরি করার আহ্বান

নিজস্ব প্রতিবেদক:

বাংলা ভাষা, বাংলা সন-তারিখ সহ জাতিসংঘের দাপ্তরিক কাজে ব্যবহার করা সর্বস্তরে বাংলা সন-তারিখ প্রচলন সহ সংগঠনের ১১ দফা প্রস্তাবনা বাস্তবায়নের দাবীতে দুই যুগের অধিক সময় ধরে প্রতি বছরের ন্যায় এবারেও শুক্রবার বার ফাল্গুন ৭, ১৪৩২,বঙ্গাব্দ (ফেব্রুয়ারি ২০,২০২৬খ্রিষ্টাব্দ) দুপুর ২.৪৫ টায় রাষ্ট্রভাষা আন্দোলনের ১৪৪ ধারা ভঙ্গের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক আম তলা প্রাঙ্গণে (ঢাকা মেডিকল কলেজের হাসপাতালের জরুরি বিভাগের  গেইট) থেকে প্রতিকী পদযাত্রা অনুষ্ঠিত হয়। 

ভাষা আন্দোলন স্মৃতিরক্ষা পরিষদ এর পক্ষ থেকে বাংলা ভাষা, বাংলা সন-তারিখ সহ জাতি সংঘের দাপ্তরিক কাজে ব্যবহার করা সর্বস্তরে বাংলা সন-তারিখ প্রচলনসহ সংগঠনের ১১ দফা প্রস্তাবনা বাস্তবায়নে যথাযথ কর্তৃপক্ষকে এগিয়ে আসার আহবান জানানো হয়। 

পদযাত্রায় ড. মোমতাজ উদ্দিন আহাম্মদ সভাপতিত্বে ডা. মআআ মুক্তাদীর এর সঞ্চালনায় আলোচনায় অংশ গ্রহন  করেন সারওয়ার ওয়াদুদ চৌধুরী, অভিনেত লুৎফুল আহসান বাবু,কবি গোলাম মোস্তফা তাপোস, মীর শামসুল আলম বাবু,শেখ ফুযাদ খান মজলিস,ডাঃ হাফিজুর রহমান কবির, অভিনেত নুর হোসেন রানা,মুস্তাফিজ সুজন,কবি বিমল সাহা,মোঃ ফারুক হোসেন,আজিম আহমেদ,মুহাম্মদ হাসানুল বান্না,মাহমুদ খান বিজু,মীজা মেহেদী হাসান,রিয়াদ হোসেন,রিয়াদ মাহমুদ খান প্রমুখ।

পদযাত্রা শেষে সবাই কে ৮ই ফাল্গুন ২১ শে ফেব্রুয়ারি ভাষা শহিদ দিবস এ প্রভাতফেরি লিখে প্রভাতফেরি করার জন্য আহবান জানানো হয়।

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল