শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬

শেকৃবিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

শনিবার, ফেব্রুয়ারী ২১, ২০২৬
শেকৃবিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

মোঃ রানা ইসলাম, শেকৃবি প্রতিনিধি:

যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়-এ পালিত হয়েছে মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষা শহীদদের স্মরণে মধ্যরাত থেকেই শুরু হয় শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি; বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিভিন্ন অনুষদ, হল, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের শিক্ষক-শিক্ষার্থী এতে অংশ নেন।

২১ শে ফেব্রুয়ারী রাত ১২টা ০১ মিনিটে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফের নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের সূচনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ বেলাল হোসাইন, কোষাধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার, পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস পরিচালক অধ্যাপক ড. মোঃ ছরোয়ার হোসেন, কৃষি অনুষদের ডিন অধ্যাপক এ. এম. এম. শামসুজ্জামান, ইনস্টিটিউট অব সিড টেকনোলজির পরিচালক অধ্যাপক ড. নাজনীন সুলতানা, ড. কাজী এম. বদরুদ্দোজা গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. নাহিদ জেবা, সাউরেসের পরিচালক ড. এফ. এম. আমিনুজ্জামান, আইসিটি পরিচালক অধ্যাপক ড. জামিলুর রহমান, পরিবহন পুলের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, এনিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম, এগ্রিকালচার জার্নালিজমের কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মোঃ মাহবুবুল আলম, অধ্যাপক ড. মিজানুর রহমান সরকার, অধ্যাপক ড. আব্দুল্লাহ হেল বাকি, প্রক্টর অধ্যাপক ড. মোঃ আরফান আলী এবং টি এস সি পরিচালক অধ্যাপক মোঃ আক্তার হোসেনসহ অন্যান্যরা।

পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের সাদা দলের সভাপতি অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোছাঃ নূর মহল আখতার বানুর নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়া বেগম সৈয়দুন্নেসা হল, বেগম রোকেয়া হল, অপরাজিতা হল, নবাব সিরাজ-উদ-দৌলা হল, কবি কাজী নজরুল ইসলাম হল ও বিজয়’২৪ হলের প্রভোস্টগণ নিজ নিজ হলের শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

শেকৃবির নবনিযুক্ত রেজিস্ট্রার মোঃ নজরুল ইসলাম সুলতানের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী দল নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন। অধ্যাপক নূর মহল আখতার বানু ও উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ আশরাফুল কবিরের সঞ্চালনায় বিভিন্ন ছাত্র সংগঠন শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে।

বিশ্ববিদ্যালয় শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর সভাপতি আহমেদুল কবির তাপস ও বি. এম. আলমগীর কবীরের নেতৃত্বে ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, শেকৃবি সাংবাদিক সমিতি, কিষাণ থিয়েটার, ডিবেটিং সোসাইটি, সপ্তক, বাঁধন, ল্যাংগুয়েজ ক্লাব, ইয়াশ গ্রুপ, কম্পিউটার ক্লাব, ফটোগ্রাফিক সোসাইটি, সাহিত্য সংসদ, শুভ সংঘ, আলোকিত মানুষ, আইসিটি ও ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাব, ফিল্ম সোসাইটি, নিউট্রিশন ক্লাব, ইংলিশ সোসাইটি, রোভার স্কাউট এবং বাংলাদেশ বায়োলজি অলিম্পিয়াড (ঢাকা উত্তর অঞ্চল) পুষ্পার্ঘ্য অর্পণ করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহাঃ আশাবুল হক।

বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে কর্মসূচি শেষে রাত ১টায় উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফের নেতৃত্বে একটি প্রতিনিধিদল গাড়িবহর নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার-এর উদ্দেশ্যে রওনা হয়। রাত ১টা ২৫ মিনিটে সেখানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল