রবিবার, ০১ মার্চ ২০২৬

দেশের অর্থনৈতিক ভঙ্গুর অবস্থায় আমরা সরকার পরিচালনার দায়িত্বপ্রাপ্ত হয়েছি: নাটোরে প্রতিমন্ত্রী পুতুল

রোববার, মার্চ ১, ২০২৬
দেশের অর্থনৈতিক ভঙ্গুর অবস্থায় আমরা সরকার পরিচালনার দায়িত্বপ্রাপ্ত হয়েছি: নাটোরে প্রতিমন্ত্রী পুতুল

ইসাহাক আলী, নাটোর প্রতিনিধি:

মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, বিগত সময় গুলোতে মানুষকে দেখানোর জন্য, শোঅফ করার জন্য অযথা খরচ করা হয়েছে । আমাদেরকে এগুলো বন্ধ করতে হবে। আমাদেরকে মাথায় রাখতে হবে দেশের অর্থনৈতিক ভঙ্গুর অবস্থায় আমরা সরকার পরিচালনার দায়িত্বপ্রাপ্ত হয়েছি। 

রোববার (০১ মার্চ) দুপুরে নাটোরের লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলস এর শ্রমিক ইউনিয়নের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

নর্থ বেঙ্গল সুগার মিলের শ্রমিক কর্মচারীদের বিভিন্ন দাবির প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, নর্থ বেঙ্গল সুগার মিলকে একটি সিস্টেমে নিয়ে এসে, সকল অনিয়মকে নিয়মে পরিণত করে আখচাষী, শ্রমিক এবং কর্মকর্তাদের মধ্যে একটি চমৎকার সমন্বয় করে এই নর্থ বেঙ্গল সুগার মিলের যে প্রোডাকশন ক্ষমতা যে আছে, এই উৎপাদন ক্ষমতাকে আরো বাড়ানোর জন্য এবং একটি আধুনিক সুগার মিল তৈরি করার জন্য যা যা করা প্রয়োজন সবগুলো আমি করব ইনশাআল্লাহ। 

অবসরপ্রাপ্ত কর্মচারীদের বকেয়া পেনশনের বিষয়ে তিনি বলেন, আমাদের যারা অবসরপ্রাপ্ত কর্মচারীরা আছে তাদের অনেকের এখন পর্যন্ত যে পেনশনের টাকাটা সেটা তাদের কাছে পৌঁছায় নাই। আমাকে বলা হয়েছে ঈদের আগে বিষয়টা দেখার জন্য। আমি চেষ্টা করব ঈদের আগে হোক বা পরে হোক অনতিবিলম্বে যেন এই পেনশনের টাকা তাদের মাঝে পৌঁছানোর ব্যবস্থা করা যায়।

তিনি বলেন, সুগার মিলে এখন যে উৎপাদন উৎপাদন ক্ষমতা আছে প্রতিদিন ১৫শ মেট্রিক যদি আমরা এটাকে সিস্টেমে নিয়ে আসতে পারি, প্রযুক্তি উন্নত করতে পারি, যদি আমরা এই সুগার মিল কে নতুন করে ঢেলে সাজাতে পারি তাহলে আমাদের উৎপাদন ক্ষমতা বাড়তে পারে। উৎপাদন ক্ষমতা বাড়লে আমরা স্বনির্ভর হতে পারি।

এসময় উপস্থিত ছিলেন, নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক ফরিদ হোসেন ভূঁইয়া, লালপুর উপজেলা নির্বাহী অফিসার জুলহাস হোসেন সৌরভ, উপজেলা বিএনপি'র সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান বাবু প্রমুখ। 

এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল