রবিবার, ০১ মার্চ ২০২৬

খামেনি হত্যার প্রতিবাদে পাকিস্তানে মার্কিন দূতাবাসে হামলা, গুলিতে নিহত ৮

রোববার, মার্চ ১, ২০২৬
খামেনি হত্যার প্রতিবাদে পাকিস্তানে মার্কিন দূতাবাসে হামলা, গুলিতে নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানে হামলা এবং দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিবাদে পাকিস্তানের রাজধানী করাচিতে অবস্থিত মার্কিন দূতাবাসের কাছে বিক্ষোভ ও হামলা চালিয়েছে ইরানপন্থি বিক্ষোভকারীরা। সে সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে কমপক্ষে ৮ জন নিহত হয়েছে। খবর এএফপির।

স্থানীয় সময় রোববার করাচিতে বিক্ষোভে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন ইধি ফাউন্ডেশন উদ্ধার পরিষেবার এক মুখপাত্র।

ইধি ফাউন্ডেশন উদ্ধার পরিষেবার মুখপাত্র মুহাম্মদ আমিন বলেন, বিক্ষোভকারীদের বেশিরভাগেরই গুলি লেগেছে। আমরা কমপক্ষে আটজনের মৃতদেহ করাচির সিভিল হাসপাতালে স্থানান্তরিত করেছি এবং এই ঘটনায় আরও ২০ জন আহত হয়েছে।

ইরানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল হামলা চালানোর পর শত শত ইরানপন্থি বিক্ষোভকারী করাচিতে অবস্থিত মার্কিন দূতাবাসে হামলা চালিয়েছে এবং দূতাবাস প্রাঙ্গনে প্রবেশ করে ভাঙচুর করেছে বলে জানা গেছে। 

এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল