আহসান হাবিব, চবি প্রতিনিধি:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস)-এর ২০২৬ সালের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হবে। এবার ৮ পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৪ জন প্রার্থী।
মঙ্গলবার ( ১ মার্চ) বিকাল তিনটায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। এর আগে গত ২৬ ফেব্রুয়ারি শুরু হয় মনোনয়ন পত্র বিতরণ।
নির্বাচন কমিশনের প্রকাশিত তালিকা অনুযায়ী এবার সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন- বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর ক্যাম্পাস প্রতিনিধি রেদওয়ান আহমদ ও যুগান্তরের প্রতিনিধি রেফায়েত উল্ল্যাহ । সহ সভাপতি পদে দেশ রুপান্তরের প্রতিনিধি আজিম সাগর ও আমার দেশের আতিকুর রহমান। সাধারণ সম্পাদক পদে প্রতিদিনের বাংলাদেশ এর প্রতিনিধি সোহেল রানা। যুগ্ন সাধারণ সম্পাদক পদে ডিবিসি নিউজ ও সিটিজি পোস্টের ক্যাম্পাস প্রতিনিধি মুনতাজ আলী, দপ্তর ও প্রচার সম্পাদক পদে ডেইলি অবজার্ভার এর প্রতিনিধি জাহিদুল হক ও দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড এর গোলাম রাব্বি । অর্থ ও প্রকাশনা সম্পাদক পদে ঢাকা ডায়েরির প্রতিনিধি মহসিন ও সারওয়ার হোসেন। ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক পদে স্টার নিউজের এম. মিজানুর রহমান ও এন টিভির প্রতিনিধি ফুয়াদ মন্ডল। এবং নির্বাহী সদস্য পদে দৈনিক আজাদীর প্রতিনিধি শামীম হোসাইন ও নাজমুল হাসান রাবি।
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধাপক ড হোসেন শহীদ সরওয়ার্দী ।
এছাড়া তফসিল অনুযায়ী, মঙ্গলবার বেলা এগারটা থেকে দুপুর দুইটা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। এবং ঐদিন বিকাল তিনটায় ঘোষিত হবে ফলাফল।
এমআই