সোমবার, ০২ মার্চ ২০২৬

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৩১, আহত ১৪৯

সোমবার, মার্চ ২, ২০২৬
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৩১, আহত ১৪৯

আন্তর্জাতিক ডেস্ক:

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৪৯ জন।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। আহতদের অনেকের অবস্থা গুরুতর বলে জানিয়েছে কর্তৃপক্ষ। খবর আল জাজিরার।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে বলা হয়েছে, দেশটির বিভিন্ন এলাকায় চালানো হামলায় বেসামরিক নাগরিকদের মধ্যে হতাহতের ঘটনা ঘটেছে। নিহত ও আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।

এর আগে ইসরায়েল হিজবুল্লাহর বিরুদ্ধে ‘আক্রমণাত্মক অভিযান’ শুরুর ঘোষণা দেয়। ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান এয়াল জামির এক বৈঠকে বলেন, হিজবুল্লাহর রকেট হামলার পর এই অভিযান শুরু করা হয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, সীমান্ত লক্ষ্য করে হিজবুল্লাহ রকেট ছোড়ার প্রতিক্রিয়ায় লেবাননের বিভিন্ন লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালানো হচ্ছে।

এদিকে এই হামলা ঘিরে সীমান্ত এলাকায় উত্তেজনা আরও বেড়েছে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা।

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল