সোমবার, ০২ মার্চ ২০২৬

ইসরাইলের পরবর্তী ‘টার্গেট’ হিজবুল্লাহর প্রধান: ইসরাইল কাটজ

সোমবার, মার্চ ২, ২০২৬
ইসরাইলের পরবর্তী ‘টার্গেট’ হিজবুল্লাহর প্রধান: ইসরাইল কাটজ

আন্তর্জাতিক ডেস্ক:

ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ বলেছেন,‘লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মহাসচিব নাঈম কাসেমকে হত্যা করা এখন তাদের মূল লক্ষ্য।’ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। 

তার এই মন্তব্য এমন সময়ে এলো যখন ইসরাইলি যুদ্ধবিমান লেবাননে বোমা হামলা চালিয়ে অন্তত ৩১ জনকে হত্যা করেছে।

এর আগে হিজবুল্লাহ জানায়, খামেনি হত্যার প্রতিশোধ হিসেবে তারা উত্তর ইসরাইলের হাইফার কাছে একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে রকেট ও ড্রোন হামলা চালিয়েছে।

ইসরাইলি হামলায় হিজবুল্লাহ সাবেক প্রধান হাসান নাসরাল্লাহর মৃত্যুর পর নাঈম কাসেম সশস্ত্র সংগঠনটির দায়িত্ব নেন। গত ২৭ সেপ্টেম্বর ইসরাইলের হামলায় নাসরাল্লাহ নিহত হন।

প্রসঙ্গত,  শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানের বিভন্ন স্থাপনা ও সামরিক ঘাঁটিতে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলার পর উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। এর জবাবে ইরান তেল আবিব এবং অঞ্চলজুড়ে মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও সশস্ত্র ড্রোন হামলা চালায়।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি প্রথম দিনেই তেহরানের কেন্দ্রস্থলে একটি কমপাউন্ডে ক্ষেপণাস্ত্র আঘাতে নিহত হন। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দাবি করেন, খামেনির মৃত্যু ছিল ‘মাসের পর মাসের গোয়েন্দা পরিকল্পনার ফল’। 

গত ৭২ ঘণ্টায় উভয় পক্ষের হামলার মাত্রা ও তীব্রতা বেড়েছে, যার ফলে সংশ্লিষ্ট দেশগুলোর সাধারণ মানুষের জীবনে ব্যাপক বিঘ্ন ঘটেছে।

একে 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল