মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরামের নেতৃত্বে রোকনুজ্জামান-মামদুদুর

সোমবার, মার্চ ২, ২০২৬
বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরামের নেতৃত্বে রোকনুজ্জামান-মামদুদুর

বেরোবি প্রতিনিধি :

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম কমিটি (২০২৬-২০২৭) গঠন করা হয়েছে। সোমবার (০২ মার্চ) ফোরামের সকল সাধারণ সদস্যের উপস্থিতিতে কণ্ঠভোটের মাধ্যমে দুই বছরের জন্য এ কমিটি ঘোষণা করা হয়।

ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ড. মোঃ রোকনুজ্জামান এবং সাধারণ সম্পাদক হয়েছেন মোঃ মামদুদুর রহমান। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ড. মোঃ জিয়াউল হক। সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ তারিকুল ইসলাম এবং কোষাধ্যক্ষ হয়েছেন মোঃ আব্দুল ওয়াদুদ সরকার। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন এ টি এম শহীদুল ইসলাম (সুজন), মোঃ আহসানুল কবির, মোঃ সোহরাব মন্ডল এবং মোঃ আহসানুল হাবিব।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ মামদুদুর রহমান জানান, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য অধিকার আদায়, পেশাগত উন্নয়ন এবং একটি স্বচ্ছ ও গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠায় তারা আন্তরিকভাবে কাজ করবেন।

নবনির্বাচিত সভাপতি মোঃ রোকনুজ্জামান বলেন, সকল স্বার্থে বাহিরে গিয়ে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের যে ন্যায্য দাবী তা বাস্তবায়ন করাই আমাদের মূল লক্ষ্য। অফিসারদের হাত ধরে বিশ্ববিদ্যালয়ের সাফল্যের ধারা অব্যাহত থাকবে, এটাই কামনা করি। 

একে 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল