বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

ভারত মহাসাগরে মার্কিন টর্পেডোর আঘাতে ডুবল ইরানি যুদ্ধজাহাজ, ৮০ জনের মৃত্যুর খবর

বুধবার, মার্চ ৪, ২০২৬
ভারত মহাসাগরে মার্কিন টর্পেডোর আঘাতে ডুবল ইরানি যুদ্ধজাহাজ, ৮০ জনের মৃত্যুর খবর

আন্তর্জাতিক ডেস্ক:

ভারত মহাসাগরে ইরানি যুদ্ধজাহাজ 'আইআরআইএস ডেনা' ডুবে যাওয়ার ঘটনায় অন্তত ৮০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন শ্রীলঙ্কার উপ-পররাষ্ট্রমন্ত্রী। স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলে দেওয়া তার এই বক্তব্যের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে।

শ্রীলঙ্কার নৌবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, জাহাজের নথি অনুযায়ী দুর্ঘটনার সময় সেটিতে মোট ১৮০ জন ক্রু ছিলেন। এর আগে নৌবাহিনী জানিয়েছিল যে, তারা ডুবন্ত জাহাজটি থেকে ৩২ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে।

উপ-পররাষ্ট্রমন্ত্রী এবং নৌবাহিনীর দেওয়া এই পরিসংখ্যান অনুযায়ী, জাহাজটির আরও অন্তত ৬৮ জন ক্রু এখনো নিখোঁজ রয়েছেন।

এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল