শনিবার, ০৭ মার্চ ২০২৬

ডিআইইউতে ছাত্রশিবিরের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

শুক্রবার, মার্চ ৬, ২০২৬
ডিআইইউতে ছাত্রশিবিরের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

ডিআইইউ প্রতিনিধি: 

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্রাইভেট ইউনিভার্সিটি পূর্ব শাখার উদ্যোগে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) সংলগ্ন মাঠে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন মাঠে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে সংগঠনটির প্রাইভেট ইউনিভার্সিটি পূর্ব শাখা। আয়োজনটি সঞ্চালনা করেন প্রাইভেট বিশ্ববিদ্যালয় পূর্ব শাখা পরামর্শ সভা সদস্য মুজাহিদ মুন্না। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ইয়াসিন আরাফাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইভেট ইউনিভার্সিটি পূর্ব শাখার সভাপতি ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য রেজাউল ইসলাম।

ইফতার মাহফিলে বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। বক্তারা পবিত্র রমজান মাসের তাৎপর্য, নৈতিকতা ও ইসলামী আদর্শে শিক্ষার্থীদের গড়ে ওঠার গুরুত্ব তুলে ধরেন এবং শিক্ষার্থীদের আদর্শিক ও নৈতিকভাবে গড়ে ওঠার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে দোয়া পরিচালনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা এবং বর্তমানে বাড্ডা পূর্ব থানা আমীর শাহাবুর রহমান সৈকত। এ সময় দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।

একে 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল