সোমবার, ০৯ মার্চ ২০২৬

নাসীরুদ্দীন পাটওয়ারী বিরুদ্ধে মামলা মির্জা আব্বাসের

রোববার, মার্চ ৮, ২০২৬
নাসীরুদ্দীন পাটওয়ারী বিরুদ্ধে মামলা মির্জা আব্বাসের

নিজস্ব প্রতিবেদক:

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের তরফ থেকে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানা যাচ্ছে।

রমনা থানার বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম বাদী হয়ে মামলার আবেদন করেছেন বলে জানান বাদীপক্ষের আইনজীবী মো. আমিরুল ইসলাম আমির।

নাসীরুদ্দীন পাটওয়ারী নির্বাচনে হেরে যাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন পত্রিকায় বিভিন্ন ধরনের মিথ্যা মানহানিকর বক্তব্য ও বিভিন্ন হুমকির কারণে ‘ব্যথিত’ হয়ে বাদী আদালতের শরণাপন্ন হয়েছে বলে সাংবাদিকদের জানান সে আইনজীবী।

“সেসব নিউজ এবং ভিডিও ফুটেজ পেনড্রাইভের মাধ্যমে” আদালতে দাখিল করা হয় এবং আদালত পর্যালোচনা করে “মামলা আমলে নিয়ে ৫০০ ও ৫০৪ ধারায় সমন জারি করেছেন” বলে জানান মি. আমির।

এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল