মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

ঢাবিতে ফরিদপুর জেলার ফতেহাবাদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

রোববার, মার্চ ৮, ২০২৬
ঢাবিতে ফরিদপুর জেলার ফতেহাবাদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফরিদপুর জেলা সংগঠন ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস্ অ্যাসোসিয়েশন অব ফরিদপুর (ফতেহাবাদ)-এর উদ্যোগে এক আন্তরিক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। আজকের  অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন  বিসিআইসি গ্রুপের  চেয়ারম্যান জনাব ফজলুর রহমান ও বে গ্রুপের চেয়ারম্যান,জনাব মিজানুর রহমান এছাড়া  ফরিদপুর জেলার বিভিন্ন উপজেলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বর্তমান শিক্ষার্থী, সাবেক শিক্ষার্থী (অ্যালামনাই) এবং সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।

ইফতার মাহফিলে উপস্থিত অ্যালামনাই সদস্য জীবন বলেন, আমি খুবই আনন্দিত যে আমাদের জেলার তরুণরা আগামী দিনে দেশের উন্নয়নের কারিগর হবে। তাদের এই পথচলা আমাদের সবাইকে আরও ঐক্যবদ্ধ করবে এবং জেলার জন্য গর্ব বয়ে আনবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ডাকসু)-এর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জসীমউদ্দিন খান বলেন, ঢাবিতে আমাদের ফতেহাবাদ সংগঠন বর্তমান ও সাবেক সদস্যদের নিয়ে আগামী দিনে আরও ঐক্যবদ্ধভাবে কাজ করবে, যাতে সংগঠনটি আরও শক্তিশালী ও কার্যকর ভূমিকা রাখতে পারে।

ফতেহাবাদের সভাপতি ফারহান সাদিক বলেন, “ফতেহাবাদ শুধু একটি সংগঠন নয়, এটি ফরিদপুর জেলার শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, বন্ধুত্ব ও ঐক্যের একটি প্ল্যাটফর্ম। আমরা চাই বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের নিয়ে ভবিষ্যতেও এই সংগঠন আরও শক্তিশালী হয়ে উঠুক এবং নতুন শিক্ষার্থীদের পাশে সবসময় থাকুক।”

সংগঠনের সাধারণ সম্পাদক সামিউল হাসান বলেন, ফতেহাবাদ শুধু একটি সংগঠন নয়, এটি ফরিদপুরের শিক্ষার্থীদের আবেগ ও ভালোবাসার জায়গা। সারা বছরই আমাদের বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়। ভর্তি মৌসুমে শিক্ষার্থীদের সহযোগিতা করা থেকে শুরু করে বিভিন্ন প্রয়োজনে পাশে থাকা আমাদের অন্যতম লক্ষ্য। আজকের ইফতার মাহফিলের মাধ্যমে সাবেক ও বর্তমান সদস্যদের সঙ্গে আবারও মিলিত হওয়ার সুযোগ হয়েছে, যা আমাদের জন্য অত্যন্ত আনন্দের।

ইফতার মাহফিলে সংগঠনের সাবেক ও নতুন সদস্যদের বরণ করে নেওয়া হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে ভবিষ্যতে সংগঠনের বন্ধন আরও দৃঢ় ও শক্তিশালী হবে।

একে


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল