মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

ডিআইইউ ল ক্লাবের নতুন কমিটি, নেতৃত্বে রমিজ–সাগর

মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬
ডিআইইউ ল ক্লাবের নতুন কমিটি, নেতৃত্বে রমিজ–সাগর

ডিআইইউ প্রতিনিধি:

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ল ক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. রমিজ উদ্দিন এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. শাহরিয়ার সাগর।

নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন এজেএম হাফেজ তানভীর, অনুপম রয় উৎস এবং ওমর ফারুক (মারুফ)। যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মো. রাকিবুল ইসলাম ও মো. নাহিদ হাসান। কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন মো. মুজাহিদুল ইসলাম।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন - সাংগঠনিক সম্পাদক মো. ফাহিম আহমেদ, গবেষণা ও প্রকাশনা সম্পাদক মো. জোবায়ের আহম্মেদ, আইনি সহায়তা ও সামাজিক পরিষেবা সম্পাদক ওমর ফারুক, জনসংযোগ ও যোগাযোগ সম্পাদক মো. মুস্তাফিজুর রহমান।

এছাড়া ক্রীড়া সম্পাদক ফাইজুল ইসলাম সোহম, সহকারী ক্রীড়া সম্পাদক খায়রুল আলম ফরাজি নিলয়, সাংস্কৃতিক সম্পাদক তাসলিমা ফারজানা, সেমিনার ও কর্মশালা সমন্বয়ক সুমাইয়া আক্তার মিম, সামাজিক মিডিয়া সমন্বয়ক মো. রবিউল বারী এবং ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক শারমিন খান ইভা দায়িত্ব পেয়েছেন।

কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন আল আদিল মুক্তাদির আবির, আফসানা মিমি, কেএম নাজিব ইবনে নূর রাফি, ফাতেমা আক্তার এবং আতিকা ফারিহা তাসিন।

নবগঠিত কমিটির নেতারা ল ক্লাবের কার্যক্রম আরও গতিশীল করা, শিক্ষার্থীদের আইনি জ্ঞান বৃদ্ধি এবং বিভিন্ন সেমিনার, কর্মশালা ও সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

একে 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল