মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

মোংলা বন্দর কর্তৃপক্ষের অফিসার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত

মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬
মোংলা বন্দর কর্তৃপক্ষের অফিসার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত

আলী আজীম, মোংলা (বাগেরহাট) প্রতিনিধি:

মোংলা বন্দর কর্তৃপক্ষের অফিসার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভায় ভোটের মাধ্যমে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান প্রকৌশলী (সিভিল ও হাইড্রোলিকস) শেখ শওকত আলী সভাপতি হিসেবে এবং উপপ্রধান প্রকৌশলী (যান্ত্রিক ও তড়িৎ) মো. সোহেল রানা সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন।

নির্বাচিত অন্য প্রতিনিধিরা হলেন, সহ-সভাপতি মো. মাহফুজুর রহমান ও মো. মেহফুজুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মতিউর রহমান ও  মো. মাকরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মো. কামরুল ইসলাম কাউসার, কোষাধ্যক্ষ মো. নিয়ামুর রহমান এবং সাংস্কৃতিক সম্পাদক শিরিন আফরোজ অনুসহ ১৯ জনের কমিটি।

সোমবার (৯ মার্চ) রাতে বন্দর কর্তৃপক্ষের (বোর্ড ও জনসংযোগ) বিভাগের উপপরিচালক মো. মাকরুজ্জামান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে সাংবাদিকতের এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি জানান, সোমবার বন্দরের সম্মেলন কক্ষে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। নির্বাচিত প্রতিনিধিরা আগামী ২ বছর মোংলা বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করবেন।

একে 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল