মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

নোয়াখালীর মুছাপুর রেগুলেটর প্রকল্প পরিদর্শনে দুই মন্ত্রী

মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬
নোয়াখালীর মুছাপুর রেগুলেটর প্রকল্প পরিদর্শনে দুই মন্ত্রী

মোঃ আবদুল্যাহ চৌধুরী, নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার প্রস্তাবিত মুছাপুর রেগুলেটর প্রকল্প করেছেন বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু ও পানিসম্পদমন্ত্রী শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি।  

মঙ্গলবার দুপুরে প্রস্তাবিত মুছাপুর রেগুলেটর নির্মাণসহ ছোট ফেনী ও বামনী নদীর অববাহিকায় সমন্বিত বন্যা ও নদী ব্যবস্থাপনা প্রকল্প এলাকা পরিদর্শন করেন তারা।  
 
পরিদর্শনকালে, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু বলেন, নোয়াখালীর কোম্পানীগঞ্জে মুছাপুর রেগুলেটর না থাকায় নদীভাঙন রোধ করা যাচ্ছে না। মুছাপুর রেগুলেটর ভেঙে যাওয়ার পর নদীর দুই পাশেই ভাঙন বাড়ছে। ভবিষ্যতে একনেক সভায় প্রকল্পটি অনুমোদন পেলে নতুন রেগুলেটর ও মুছাপুর ক্লোজারের কাজ শুরু হবে।

অনুষ্ঠানে পানিসম্পদমন্ত্রী শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, মুছাপুর রেগুলেটর শুধু একটি এলাকার নয়, পুরো নোয়াখালীর মানুষের জীবন-মরণের বিষয়। এ বিষয়ে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন বলেও জানান। বিষয়টি প্রধানমন্ত্রী অবহিত আছেন।  

উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে প্রবল বর্ষণ ও উজানের ঢলে মুছাপুরের ২৩ ভেন্টের রেগুলেটরটি ভেঙে যায়। এরপর থেকে কোম্পানীগঞ্জসহ আশপাশের এলাকায় নদীভাঙন ও জলাবদ্ধতা বেড়ে গেছে। সরকার প্রায় ৮৯৬ কোটি টাকা ব্যয়ে নতুন একটি আধুনিক রেগুলেটর নির্মাণের পরিকল্পনা নিয়েছে।

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল