বুধবার, ১১ মার্চ ২০২৬

ডিআইইউ’তে মন্ত্রণালয়ের নির্দেশনায় সশরীরে ক্লাস-পরীক্ষা বন্ধ

মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬
ডিআইইউ’তে মন্ত্রণালয়ের নির্দেশনায় সশরীরে ক্লাস-পরীক্ষা বন্ধ

ডিআইইউ প্রতিনিধি:

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সশরীরে ক্লাস ও পরীক্ষা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য  জানানো হয়।

এতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের নির্দেশনার আলোকে বৈশ্বিক সংকট মোকাবিলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ১৫ মার্চ ২০২৬ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল সশরীরে ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। এ সময় শিক্ষার্থীদের জন্য অনলাইন মাধ্যমে ক্লাস কার্যক্রম চালু থাকবে।

তবে সরকারি নির্দেশনা অনুসরণ করে সীমিত পরিসরে বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রম চালু থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এতে আরও বলা হয়, পরিস্থিতি স্বাভাবিক হলে ২৭ মার্চ ২০২৬ থেকে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হবে।

একে


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল