বুধবার, ১১ মার্চ ২০২৬

নিজের বুকে গুলি চালিয়ে আত্মহত্যা করলো কোস্টগার্ড সদস্য

বুধবার, মার্চ ১১, ২০২৬
নিজের বুকে গুলি চালিয়ে আত্মহত্যা করলো কোস্টগার্ড সদস্য

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটের মোংলায় দায়িত্বরত অবস্থায় নিজের ইস্যু করা আগ্নেয়াস্ত্র দিয়ে বুকে গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন এক কোস্টগার্ড সদস্য।

বুধবার (১১ মার্চ) সকাল ৭টা ৪০ মিনিটের দিকে কোস্টগার্ড পশ্চিম জোন সদর দপ্তরের গার্ড রুমে এই ঘটনা ঘটে।

নিহত কোস্টগার্ড সদস্যের নাম সালেহ আহমেদ (৪২)।

কোস্টগার্ড সূত্রে জানা গেছে, বুকে গুলি পরে আশপাশে থাকা কোস্টগার্ড সদস্য ও কর্মকর্তারা তাকে দ্রুত ঘটনাস্থল থেকে উদ্ধার করে খুলনা উপশম হাসপাতালে নিয়ে যান। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। 

বর্তমানে তার মরদেহ মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার প্রস্তুতি চলছে। এখান থেকে ডাক্তারি মৃত্যু সনদ সংগ্রহের পর মরদেহের ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।


মোংলা থানা অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান বলেন, কোস্টগার্ড সদস্য সালেহ আহমেদ নিজের হাতে থাকা অস্ত্র বুকে ঠেকিয়ে আত্মহত্যা করেছেন বরে জানতে পেরেছি । এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হবে।

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল