বুধবার, ১১ মার্চ ২০২৬

মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রেক্ষাপটে ভারতের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে সরকার

বুধবার, মার্চ ১১, ২০২৬
মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রেক্ষাপটে ভারতের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে সরকার

নিজস্ব প্রতিবেদক:

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের ফলে সৃষ্ট পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ভারতের কাছে জ্বালানি সহায়তা চেয়ে একটি চিঠি পাঠিয়েছে বাংলাদেশ সরকার। 

আজ বুধবার (১১ মার্চ) সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে বৈঠকের পর বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা এ তথ্য নিশ্চিত করেছেন। 

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতীয় দূত বলেন, 'অতিরিক্ত সহায়তার অনুরোধ জানিয়ে বাংলাদেশ সরকারের কাছ থেকে আমরা একটি আনুষ্ঠানিক চিঠি পেয়েছি। আমি এটি গ্রহণ করেছি এবং দ্রুত বিবেচনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেব।' 

বৈঠকের আলোচনার বিষয়ে ভার্মা বলেন, 'বিদ্যুৎ ও জ্বালানি খাতে ভারত ও বাংলাদেশের মধ্যে অত্যন্ত শক্তিশালী সম্পর্ক রয়েছে, যা দেশ দুটির অর্থনৈতিক সহযোগিতার অন্যতম প্রধান স্তম্ভ।' 

তিনি উল্লেখ করেন, দুই দেশের মধ্যে আন্তঃসীমান্ত বিদ্যুৎ সঞ্চালন লাইন ও পাইপলাইন বর্তমানে চালু রয়েছে। 

তিনি আরও যোগ করেন, বৈঠকে এই সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়েও আলোচনা হয়েছে।

এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল