বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

প্রত্যেক শহীদের রক্তের প্রতিশোধ নেবে ইরান: ইরানের নতুন সর্বোচ্চ নেতা

বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬
প্রত্যেক শহীদের রক্তের প্রতিশোধ নেবে ইরান: ইরানের নতুন সর্বোচ্চ নেতা

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত হওয়ার পর প্রথম বার্তায় যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের নতুন নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। একই সঙ্গে প্রতিবেশী আরব দেশগুলোকে তাদের ভূখণ্ডে থাকা মার্কিন ঘাঁটিগুলো বন্ধ করার পরামর্শ দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১২ মার্চ) ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির বার্তাটি ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনের একজন উপস্থাপক পাঠ করছেন।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহতদের প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করে বার্তায় মোজতবা খামেনি বলেন, ‘আমি সকলকে আশ্বস্ত করছি যে আমরা আমাদের শহীদদের রক্তের প্রতিশোধ নিতে পিছপা হব না। আমাদের প্রতিশোধের শুধুমাত্র ইসলামী বিপ্লবের মহান নেতার (আয়াতুল্লাহ আল খামেনি) শাহাদাতের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না; বরং শত্রুদের হাতে শহীদ হওয়া জাতির প্রতিটি সদস্যের জন্য প্রতিশোধের আলাদা আলাদা ফাইল খোলা হবে।’ 

চলমান যুদ্ধে ক্ষতিগ্রস্তদের জন্য আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করে খামেনি জানান, বর্তমান পরিস্থিতি মোকাবেলায় ক্ষতিগ্রস্থদের জন্য কিছু আর্থিক ক্ষতিপূরণ প্রদান করা হবে। একই সঙ্গে আহতদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে। 

মধ্যপ্রািচ্যের দেশগুলো উদ্দেশ্যে তিনি বলেন, ‘তেহরান তার সকল প্রতিবেশীর সাথে ঐক্য এবং উষ্ণ, সৌহার্দ্যপূর্ণ পারস্পরিক সম্পর্কের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত। তবে এই অঞ্চলে সব মার্কিন ঘাঁটি অবিলম্বে বন্ধ করতে হবে। অন্যথায় ইরান ওই ঘাঁটিগুলোতে হামলা অব্যাহত রাখবে’।

ইরানের শত্রুদের উপর চাপ সৃষ্টির জন্য হরমুজ প্রণালী বন্ধ থাকবে উল্লেখ করে মোজতবা খামেনি আরও বলেন, ‘স্কুলের শিশুসহ শহীদ সকল শিশুদের রক্তের প্রতিশোধ নেওয়ার জন্য ইরানের এখনও হরমুজ প্রণালী বন্ধ রাখার কৌশল অবলম্বন করা উচিত।’ 

ইয়েমেন ও ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলো ইরানকে সমর্থন জানিয়েছে উল্লেখ করে খামেনি বলেন, ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলিও ইরানকে সাহায্য করতে চায়, ইয়েমেনের প্রতিরোধও কাজ করবে।

ইরানের সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘আমি সাহসী যোদ্ধাদের ধন্যবাদ জানাতে চাই যারা এমন এক সময়ে দুর্দান্ত কাজ করছেন যখন আমাদের দেশ চাপ এবং আক্রমণের মুখে রয়েছে। 

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর প্রথম দিনেই নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। পরে গত ৮ মার্চ ইরানের ৮৮ সদস্যের অ্যাসেম্বলি অব এক্সপার্টস (ধর্মীয় নেতাদের সমন্বয়ে গঠিত সংস্থা) ভোটের মাধ্যমে ৫৬ বছর বয়সী মোজতবা খামেনিকে সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করে। যদিও সর্বোচ্চ নেতা নির্বাচিত হওয়ার পর থেকে এখনো জনসম্মুখে আসেনি মোজতবা। 

এদিকে তিনজন ইরানি এবং দুইজন ইসরায়েলি কর্মকর্তার বরাতে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের জানিয়েছে, ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রথম দিনেই মোজতবা খামেনি আহত হয়েছিলেন। 

এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল