শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

এবছরও রমজানজুড়ে অসহায়দের হাতে পৌঁছে যাচ্ছে অধ্যাপক পারভেজের সহায়তা

বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬
এবছরও রমজানজুড়ে অসহায়দের হাতে পৌঁছে যাচ্ছে অধ্যাপক পারভেজের সহায়তা

সময় জার্নাল প্রতিবেদক:

প্রতিবছরের ন্যায় এবছরও অসহায়-দরিদ্রদের পাশে দাঁড়িয়েছেন ভূরাজনৈতিক অর্থনীতিবিদ এনবিইআর অধ্যাপক সৈয়দ আহসানুল আলম পারভেজ।

মাহে রমজানের শুরু থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়লেও আয় বাড়েনি মানুষের। তাই রমজানে হিমসিম খেতে হচ্ছে অসহায় মানুষদের। রমজানের এই সময়ে অসহায় মানুষদের প্রয়োজন একটু সহযোগিতা। আর সেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন ন্যাশনাল ব্যুরো অফ ইকোনোমিক্স রিসার্চ এর চেয়ারম্যান অধ্যাপক পারভেজ। 

রমজানের শুরু থেকে প্রতিদিনই অধ্যাপক পারভেজের উপহার ইফতার পৌঁছে যাচ্ছে বিভিন্ন এতিমখানা, গরীব, অসহায়, খেটে খাওয়া মানুষ, পথ শিশুদের দোরগোড়ায়। 

প্রতিদিন ঢাকা ও চট্রগ্রামের বিভিন্ন এলাকায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে গরিব মানুষদের হাতে হাতে পৌঁছে দেয়া হচ্ছে প্রফেসর পারভেজের দেয়া উপহার। এই ধারাবাহিক ইফতার বিতারণ কার্যক্রম চলবে পুরো রমজান মাস। 

উল্লেখ্য, বছরব্যাপী দেশেরে বিভিন্ন এলাকায় অধ্যাপক পারভেজের চাউল বিতরণ কার্যক্রম চলমান থাকে। গরীব দু:খী মানুষের মুখে খাবার তুলে দেওয়া অধ্যাপক পারভেজের লক্ষ্য।

এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল