শনিবার, ১৪ মার্চ ২০২৬

পুতিন সম্ভবত ইরানকে ‘কিঞ্চিৎ’ সহযোগিতা করছেন : ট্রাম্প

শনিবার, মার্চ ১৪, ২০২৬
পুতিন সম্ভবত ইরানকে ‘কিঞ্চিৎ’ সহযোগিতা করছেন : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে ‍রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তেহরানে ক্ষমতাসীন ইসলামি প্রজাতন্ত্রী সরকারকে সহযোগিতা করছেন বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প আরও বলেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্র যেভাবে কিংবা যে নীতির ভিত্তি ইউক্রেনকে সহযোগিতা করছে, ইরানকে সহযোগিতার ক্ষেত্রেও সেই নীতি অনুসরণ করছেন পুতিন।

গতকাল শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “আমার ধারণা প্রেসিডেন্ট পুতিন ইরানে ক্ষমতাসীনদের কিঞ্চিৎ সহযোগিতা করছেন; হ্যাঁ, আমার তা-ই মনে হয়।”

“সম্ভবত তিনি মনে করেন—যেহেতু আমরা ইউক্রেনকে সহযোগিতা করছি, তাই তিনিও ইরানকে সহযোগিতা করতে পারেন, তাই না? মানে ‘যেহেতু তারা করেছে, তাই আমরাও করব’ নীতি....হ্যাঁ, আমরা ইউক্রেনকে সহযোগিতা করছি।”

উল্লেখ্য, ইরানের পরমাণু প্রকল্প নিয়ে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ২১ দিন ধরে সংলাপ চলে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে। ২৭ ফেব্রুয়ারি কোনো প্রকার সমঝোতা চুক্তি ছাড়াই শেষ হয় সেই সংলাপ।

তার পরের দিন ২৮ ফেব্রুয়ারি ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ওয়াশিংটনের সঙ্গে তাল মিলিয়ে একই সময়ে ইরানে সামরিক অভিযান ‘অপারেশন রোয়ারিং লায়ন’ শুরু করে ইসরায়েলও।

হামলার পাল্টা জবাব হিসেবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের ৬ দেশ সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্তর আরব আমিরাত, ওমানে অবস্থিত মার্কিন সেনাঘাঁটিগুলো লক্ষ্য করে দফায় দফায় ড্রোন-ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা শুরু করে ইরান, যা এখনও চলছে।

সম্প্রতি মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর পেন্টাগনের কর্মকর্তারা জানিয়েছেন, এই যুদ্ধে ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে রাশিয়া। অর্থাৎ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও যুদ্ধজাহাজ, যুদ্ধবিমানসহ বিভিন্ন মার্কিন সামরিক স্থাপনাগুলোর অবস্থান সম্পর্কিত তথ্য নিয়মিত ইরানকে সরবরাহ করছে রাশিয়া।

সূত্র : আনাদোলু এজেন্সি

একে 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল