সোমবার, ১৬ মার্চ ২০২৬

কুষ্টিয়া-খুলনা মহাসড়ক সংস্কারে আইনমন্ত্রীর কাছে ইবি ছাত্রদল নেতার খোলা চিঠি

সোমবার, মার্চ ১৬, ২০২৬
কুষ্টিয়া-খুলনা মহাসড়ক সংস্কারে আইনমন্ত্রীর কাছে ইবি ছাত্রদল নেতার খোলা চিঠি

ইবি প্রতিনিধি:


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ও সদ্য সাবেক অ্যাটর্নি জেনারেল মোঃ আসাদুজ্জামানের কাছে খোলা চিঠি দিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য রাফিজ আহমেদ। এতে দ্রুত সময়ের মধ্যে খুলনা–কুষ্টিয়া মহাসড়কের ঝিনাইদহ–কুষ্টিয়া অংশের দ্রুত সংস্কার ও উন্নয়নের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

সোমবার (১৬ মার্চ) তিনি ব্যক্তিগত ফেইসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে এ দাবি জানান।

ফেইসবুক পোস্টে তিনি লেখেন, খুলনা–কুষ্টিয়া মহাসড়কের বর্তমান বেহাল অবস্থা আজ লাখো মানুষের নিত্যদিনের দুর্ভোগে পরিণত হয়েছে। বিশেষ করে ঝিনাইদহ–কুষ্টিয়া সড়কটি দীর্ঘদিন ধরে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও চলাচলের অনুপযোগী হয়ে আছে। যার ন্যায় প্রতিদিন অসংখ্য মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এই সড়ক দিয়ে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন এবং নিয়মিত দুর্ভোগের শিকার হচ্ছেন। এই সড়ক দিয়ে নিয়মিত যাতায়াত করেন ইবির হাজারো শিক্ষার্থী। কিন্তু রাস্তার করুণ অবস্থার কারণে তাদের মূল্যবান সময় নষ্ট হচ্ছে, বাড়ছে দুর্ভোগ ও ঝুঁকি। একটি গুরুত্বপূর্ণ মহাসড়ক বছরের পর বছর এমন বেহাল অবস্থায় পড়ে থাকা অত্যন্ত দুঃখজনক।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোঃ আসাদুজ্জামানকে তিনি লেখেন, আপনি ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার গর্বিত সন্তান। এই এলাকার মানুষের কষ্ট ও এই সড়কের বাস্তব অবস্থা আপনার অজানা নয়। আপনি এই অঞ্চলের মানুষের কথা ভেবে অনেক উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছেন। তাই খুলনা–কুষ্টিয়া অঞ্চলের সাধারণ মানুষ, শিক্ষার্থী, ব্যবসায়ী ও পথচারীদের পক্ষ থেকে আপনার কাছে জোর দাবি ও আকুল আবেদন, খুলনা–কুষ্টিয়া মহাসড়ক, বিশেষ করে ঝিনাইদহ–কুষ্টিয়া অংশের দ্রুত সংস্কার ও উন্নয়নের কার্যকর ব্যবস্থা গ্রহণ করুন।

একে


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল