খালেদ হোসেন টাপু, রামু প্রতিনিধি:
সরকারের অগ্রাধিকার কর্মুসুচীর আওতায় প্রধান মন্ত্রীর উদ্যেগে ২০ হাজার খাল খনন কর্মসুচীর অংশ হিসেবে ১৬ মার্চ সোমবার বেলা সাড়ে ১২ টায় রামুতে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের উদ্যেগে খাল খনন কর্মসুচীর উদ্ভোধন করেছেন কক্সবাজার সদর রামু ও ঈদগাও আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) আয়োজিত উদ্ভোধনী এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা প্রশাসক আবদুল মন্নান।
বিশেষ অতিথি ছিলেন কক্সবাজারের পুলিশ সুপার এ এন সাজেদুর রহমান। অনুষ্ঠানে কারিগরি ও প্রশাসনিক দিক তুলে ধরে বক্তব্য রাখেন বিএডিসি ঢাকা কার্যালয়ের উপপ্রধান প্রকৌশলী মোহাম্মদ সরওয়ার মওলা এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কক্সবাজারের উপপরিচালক ড. বিমল কুমার প্রামাণিক।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নেতা লুৎফুর রহমান কাজল বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর এই যুগান্তকারী উদ্যোগ দেশের কৃষিখাতে নতুন বিপ্লব ঘটাবে। তিনি আরো বলেন,
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এইদেশে গ্রামে গ্রামে খাল খননের মাধ্যেমে কৃষি খাতে আরো উন্নতির চেষ্টা করেছিলেন।
রামু উপজেলার উখিয়ারঘোনা খালটি পুনঃখননের ফলে এ অঞ্চলের হাজারো একর আবাদি জমি সেচ সুবিধার আওতায় আসবে এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে সাধারণ মানুষ।
তিনি নির্ধারিত সময়ের মধ্যে কাজের গুণগত মান বজায় রেখে প্রকল্প বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।
বক্তারা বলেন, বিএডিসি পরিচালিত এই খাল খনন কর্মসূচি বাস্তবায়িত হলে ভূ-উপরিস্থ পানির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত হবে এবং কৃষি উৎপাদনে ব্যয় অনেকাংশে কমে আসবে।
রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রব্বানী চৌধুরীর সঞ্চালনায় অনুষ্টিত সভায উপস্হিত ছিলেন, রামু উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল বশর বাবু, রামু প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কাজী এম, আবদুল্লাহ আল মামুন, কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম, রামু উপজেলা তাঁতীদলের সাবেক সভাপতি মনজুর আলম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন, কাউয়ারখোপ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এনামুল হক, সদস্য সচিব সাইমন ইসলাম শাহীনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
স্থানীয় কৃষক ও এলাকাবাসী দীর্ঘদিনের দাবিকৃত উখিয়ারঘোনা খাল পুনঃখনন কাজ শুরু হওয়ায় সরকারের এই উন্নয়নমূলক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
একে