মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

ইরানের নিরাপত্তা প্রধান লারিজানি ও বাসিজ ফোর্সের প্রধান সোলাইমানিকে হত্যার দাবি ইসরায়েলের

মঙ্গলবার, মার্চ ১৭, ২০২৬
ইরানের নিরাপত্তা প্রধান লারিজানি ও বাসিজ ফোর্সের প্রধান সোলাইমানিকে হত্যার দাবি ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান আলি লারিজানি ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন বলে দাবি করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ।

সেই সঙ্গে ইরানের বাসিজ ইউনিটের কমান্ডার গোলামরেজা সোলাইমানিও নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)

বিবিসি জানিয়েছে, মঙ্গলবার এক বিবৃতিতে কাটজ বলেন, রাতভর ইসরায়েলি হামলার পর ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলি লারিজানির নিহত হওয়ার তথ্য তিনি ‘মাত্রই’ পেয়েছেন।

তবে ইরানের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো বক্তব্য আসেনি। ইরানের বার্তা সংস্থা মেহের ও তাসনিমের বরাত দিয়ে বিবিসি লিখেছে, আলি লারিজানির বিষয়ে শিগগিরই একটি বিবৃতি প্রকাশ করবে তেহরান।

ইসরায়েলি বাহিনী সোমবার রাতে ইরানের রাজধানী তেহরান এবং শিরাজ ও তাব্রিজ শহরে একযোগে হামলা চালায়। এসব হামলায় তারা ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র ও কমান্ড সেন্টারগুলোকে নিশানা করার কথা জানিয়েছে।

এর মধ্যেই তেহরানে লারিজানিকে নিশানা করে হামলা চালানোর কথা আইডিএফের পক্ষ থেকে বলা হয়।

আইডিএফের প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জমির ওই হামলায় ‘উল্লেখযোগ্য’ ফল অর্জিত হওয়ার কথা এর আগে বলেছিলেন।

আইডিএফ বলেছে, চলতি বছরের শুরুতে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমনে জড়িত বাসিজ ইউনিটের কমান্ডার গোলামরেজা সোলাইমানিও তাদের আরেক হামলায় নিহত হয়েছেন।

টেলিগ্রামে এক পোস্টে আইডিএফের পক্ষ থেকে বলা হয়, ছয় বছর ধরে রেভল্যুশনারি গার্ডস–সম্পৃক্ত ওই মিলিশিয়া বাহিনীর নেতৃত্ব দিয়ে আসছিলেন সোলাইমানি। তাকে নিশানা করে সোমবার হামলা চলায় ইসরায়েলের বিমান বাহিনী।

এ বিষয়েও ইরানের সংবাদমাধ্যমে এখনো কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল