বুধবার, ১৮ মার্চ ২০২৬

জামালপুরে বায়োজিনের ঈদ উপহার পেল পাঁচ শতাধিক অসহায় বয়োবৃদ্ধ

বুধবার, মার্চ ১৮, ২০২৬
জামালপুরে বায়োজিনের ঈদ উপহার পেল পাঁচ শতাধিক অসহায় বয়োবৃদ্ধ

মোঃ ইমরান মাহমুদ, জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে  বায়োজিন কসমেসিউটিক্যালসের উদ্যোগে পাঁচ শতাধিক অসহায়, দরিদ্র ও বয়োবৃদ্ধ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। 

বুধবার (১৮ মার্চ ) দুপুরে উপজেলার নাংলা এলাকায় 'অসহায়দের পাশে নতুন কাপড়ের সঙ্গে, ঈদের আনন্দ উপভোগ করি একসাথে' শ্লোগানে ঈদকে সামনে রেখে এ খাদ্যসামগ্রী ও নতুন পোশাক বিতরণ করা হয়।

প্রতিষ্ঠানটির ফাউন্ডার ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জাহিদুল হক জুয়েল ও তাঁর স্ত্রী-সন্তান উপস্থিত থেকে নিজ হাতে উপহার সামগ্রী বিতরণ করেন। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ উপস্থিত ছিলেন।

উপহার হিসেবে প্রতিটি প্যাকেটে সয়াবিন তেল, চিনি, লবণ, ডাল, সেমাইসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী রাখা হয়। পাশাপাশি উপকারভোগীদের মাঝে নতুন শাড়ি ও লুঙ্গিও বিতরণ করা হয়।

উপহার পেয়ে সন্তোষ প্রকাশ করেন বৃদ্ধা মমেনা বেওয়া। তিনি বলেন, ঈদের আগে এমন সহায়তা পেয়ে খুব ভালো লাগছে। এতে আমাদের মতো অসহায় মানুষের ঈদের আনন্দ কিছুটা হলেও বাড়ে।

জাহিদুল হক জুয়েল বলেন, মানুষের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক দায়িত্ব। আমরা নিয়মিতভাবে শীতবস্ত্র বিতরণ, বন্যাদুর্গতদের সহায়তা, যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করা এবং বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছি। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল