রবিবার, ২২ মার্চ ২০২৬

কাতারে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, ৬ জনের মরদেহ উদ্ধার

রোববার, মার্চ ২২, ২০২৬
কাতারে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, ৬ জনের মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক:

কাতারে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনায় এখন পর্যন্ত ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া এখনো একজন নিখোঁজ আছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 

রোববার (২২ মার্চ) কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক্স-এ পোস্ট করা এক বিবৃতিতে জানিয়েছে, ‘হেলিকপ্টার বিধ্বস্তের পর অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালিয়ে হেলিকপ্টারে থাকা সাত আরোহীর মধ্যে ছয়জনের মরদেহ পাওয়া গেছে। এখনো একজন নিখোঁজ আছেন।’

এতে আরও বলা হয়েছে, নিখোঁজ ব্যক্তিকে খুঁজে বের করতে বিশেষায়িত দলগুলো নিবিড় প্রচেষ্টা অব্যাহত রেখেছে। তবে দুর্ঘটনার কারণ বা আরোহীদের পরিচয় সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি মন্ত্রণালয়।

এর আগে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক এক্স পোস্টে জানায়, একটি ‘নিয়মিত দায়িত্ব’ পালনকালে হেলিকপ্টারটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়, যার ফলে হেলিকপ্টারটি তাদের জলসীমার ভেতর বিধ্বস্ত হয়।

আলজাজিরা বলছে, এখন পর্যন্ত কারিগরি ত্রুটি ছাড়া হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার অন্য কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে আর কোনো তথ্য পাওয়া যায়নি এবং দুর্ঘটনাটি যে শত্রুপক্ষের আক্রমণের ফল, তারও কোনো ইঙ্গিত ছিল না।

প্রসঙ্গত, আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির মধ্যেই এই হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনাটি ঘটেছে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর যৌথ হামলা চালানোর পর থেকে কাতার ধারাবাহিক বারবার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার শিকার হচ্ছে।

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল