বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

আবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

বৃহস্পতিবার, মার্চ ২৬, ২০২৬
আবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান আগ্রাসনের মধ্যে আবার দাম বাড়ল জ্বালানি তেলের।  মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে ব্যবসায়ীদের পর্যালোচনার মধ্যে বৃহস্পতিবার (২৬ মার্চ) এ অবস্থা দাঁড়াল। যদিও ইরান জানিয়েছে যে, তাদের আলোচনার কোনো পরিকল্পনা নেই।

এর পাশাপাশি রাশিয়া ও পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে সরবরাহ বিঘ্নিত হওয়ায় বিশ্ব জ্বালানি বাজারে বাড়তি চাপ তৈরি হয়েছে।

ব্রেন্ট ক্রুড প্রতি ব্যারেলে ১ দশমিক ১৩ ডলার বা ১ দশমিক ১ শতাংশ বেড়ে ১০৩ দশমিক ৩৫ ডলারে দাঁড়িয়েছে। 

অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম ১ দশমিক ০৮ ডলার বা ১ দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯১ দশমিক ৪০ ডলার হয়েছে। 

আগের দিন উভয় ক্ষেত্রেই দাম ২শতাংশের বেশি কমেছিল।

বাজার বিশ্লেষকদের মতে, উপসাগরীয় অঞ্চলে কূটনৈতিক সমাধানের নতুন সম্ভাবনা তেলের দামের এই পুনরুত্থানে ভূমিকা রেখেছে, যদিও যুদ্ধবিরতি নিয়ে আশাবাদ এখনো বেশ সীমিত।

সূত্র: সামা টিভি

একে


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল