রবিবার, ২৯ মার্চ ২০২৬

ইরান যুদ্ধকে ঘিরে বিশ্ববাজারে তীব্র সার সংকটের আশঙ্কা

রোববার, মার্চ ২৯, ২০২৬
ইরান যুদ্ধকে ঘিরে বিশ্ববাজারে তীব্র সার সংকটের আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক:

মধ্যপ্রাচ্যের সংঘাত সমাধানে এক মাস বা তার বেশি বিলম্ব হলে নজিরবিহীন সার সংকট সৃষ্টি হতে পারে বলে গত শুক্রবার (২৭ মার্চ) সতর্ক করেছে দ্য টেলিগ্রাফ।

এক প্রতিবেদনে তারা বলেছে, পৃথিবীর উত্তর গোলার্ধের প্রধান অঞ্চলগুলোতে যখন বসন্তকালীন চাষাবাদ এবং অস্ট্রেলিয়ায় শীত মৌসুমের চাষাবাদ শুরু হচ্ছে, ঠিক তখনই ইরানে মার্কিন–ইসরায়েলি সামরিক অভিযানের কারণে দীর্ঘ ২৭ দিন ধরে ইউরিয়া, অ্যামোনিয়া ও সালফারের চালান বন্ধ করে দেওয়া হয়েছে।

"হরমুজ প্রণালি আগামীকাল পুনরায় চালু হলেও পরিস্থিতি খারাপই থাকবে। তবে যুদ্ধ যদি আরও এক মাস বা তার বেশি সময় ধরে চলে, তাহলে এটি এমন পরিস্থিতি তৈরি করবে যা আমরা আগে কখনও দেখিনি," দ্য টেলিগ্রাফকে বলেন জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সাবেক পণ্যবিষয়ক প্রধান আবদোলরেজা আব্বাসিয়ান।

গত ১৯ মার্চ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের মুখপাত্র জুলি কোজাক সতর্ক করে বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাত এবং এর ফলে সরবরাহ ব্যবস্থা ও সার সরবরাহে ব্যাঘাত বৈশ্বিক খাদ্য মূল্যস্ফীতির জন্য উল্লেখযোগ্য ঝুঁকি তৈরি করছে।

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল