মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

নাটোরে হামে আক্রান্ত ৩৮: দুশ্চিন্তায় স্বজনেরা, রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে এক শিশু

মঙ্গলবার, মার্চ ৩১, ২০২৬
নাটোরে হামে আক্রান্ত ৩৮: দুশ্চিন্তায় স্বজনেরা, রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে এক শিশু

ইসাহাক আলী, নাটোর প্রতিনিধি:

নাটোর জেলাজুড়ে মঙ্গলবার পর্যন্ত ৩৮জন হামে আক্রান্ত হয়েছে। যার মধ্যে শুধু নাটোর সদর হাসপাতালেই ১৪জন ভর্তি হয়েছেন। আক্রান্তদের সবাই শিশু। নাটোর সদরের ১৪ জন শিশুর মধ্যে ৮ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন, আর চিকিৎসাধীন রয়েছেন ৬জন বলে জানিয়েছেন সিভিল সার্জন। 

এদিকে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন নাটোর সদর উপজেলার ঋশি নওগাঁ গ্রামের সাইফুল ইসলামের তিন মাস বয়সী মেয়ে কাশফি।

প্রাপ্ত তথ্য মতে, বর্ণিত শিশুর মৃত্যুর কারণ হিসেবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের রেজিস্টারে নিউমোনিয়া রোগের কথা উল্লেখ রয়েছে বলে জানা যায়। শিশুটির পিতা সাইফুল ইসলাম দাবি করেন তার শিশু কন্যা গত ২৬-০৩-২০২৬ খ্রিঃ ঠান্ডা জনিত কারণে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির শরীরের বিভিন্ন অংশে র‍্যাশ বের হয়ে শারীরিক অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক  তাকে উন্নত চিকিৎসার জন্য গত ৩০ মার্চ  রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।পরবর্তীতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় অদ্য সকালে শিশুটি মৃত্যুবরণ করে। 

বর্ণিত শিশুটি হাম রোগে মৃত্যুবরণ করেছে স্থানীয় এলাকায় এমন সংবাদে প্রচার হওয়ায় নাটোর জেলায় এক ধরনের আতংকের সৃষ্টি হয়েছে।

এদিকে হামে আক্রান্ত শিশুদের আলাদাভাবে হাম ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসা পেলেও আক্রান্ত শিশুদের এমন অবস্থায় দুশিন্তায় সময় পার করছেন রোগীর স্বজনেরা। 

এদিকে হাম পরিস্থিতি নিয়ে সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সভা অনুষ্ঠিত হয়েছে। প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ছাড়াও এতে জনপ্রতিনিধি ও বিভিন্ন পেশার প্রতিনিধিরা অংশ নেন। সভায় আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

এছাড়া, যারা চিকিৎসাধীন রয়েছে তাদের অবস্থা উন্নতির দিকে এবং জেলাজুড়ে রোগী চিহ্নিতকরণ ও তাদের চিকিৎসায় বিশেষ নজর দেওয়া হচ্ছে বলে জানান, নাটোরের দায়িত্বপ্রাপ্ত সিভিল সার্জন কামাল উদ্দিন ভুঁইয়া।

এনআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল