মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

জবির বেদখলকৃত দুই হল উদ্ধারে ১০ দিনের আল্টিমেটাম

মঙ্গলবার, মার্চ ৩১, ২০২৬
জবির বেদখলকৃত দুই হল উদ্ধারে ১০ দিনের আল্টিমেটাম

ইমতিয়াজ, জবি প্রতিনিধি:

পুরান ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আবাসন সংকট নিরসনে বেদখলকৃত আব্দুর রহমান ও সৈয়দ নজরুল ইসলাম হল উদ্ধারে ১০ দিনের আল্টিমেটাম দিয়েছে শাখা ছাত্রদল।

আজ মঙ্গলবার (৩১ মার্চ) বিকালে শাখা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এক অভিযানের মাধ্যমে দখলদারদের এই সময়সীমা বেঁধে দেওয়া হয়। 

 বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে শুরু করে রায়সাহেব বাজার ও আরমানিটোলা হয়ে আব্দুর রহমান হলের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ করেন নেতাকর্মীরা। পরে টিপু সুলতান রোডের নজরুল ইসলাম হলের দেওয়ালে ব্যানার টাঙানো এবং 'অবৈধ হল ছাড়তে হবে' মর্মে দেওয়াল লিখন করা হয়।


​শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল জানান, "সেখানে বসবাসরত পরিবারগুলো ৭ দিন সময় চেয়েছিল, তবে মানবিক দিক বিবেচনা করে তাদের ১০ দিনের আল্টিমেটাম দেওয়া হয়েছে।"

সদস্য সচিব সামসুল আরেফিন হুঁশিয়ারি দিয়ে বলেন, "যেকোনো অপশক্তি রুখে দিয়ে বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি উদ্ধার করা হবে।"

কর্মসূচিতে উপস্থিত সাধারণ শিক্ষার্থীরা অভিযোগ করেন, বিগত সরকারের আমলে রাজনৈতিক প্রভাবে বিশ্ববিদ্যালয়ের ৬-৭টি হল দখল করে রাখা হয়েছে, যার ফলে তারা চরম আবাসন সংকটে ভুগছেন। অবিলম্বে প্রশাসনের সহায়তায় এই হলগুলো উদ্ধার করে শিক্ষার্থীদের থাকার ব্যবস্থা করার দাবি জানান ছাত্রদল ও জকসু প্যানেলের নেতারা।

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল