সর্বশেষ সংবাদ
বললেন ডোনাল্ড ট্রাম্প
তালুকদার হাম্মাদ, ইবি প্রতিনিধি:
আগামী ৪ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্মকর্তা সমিতির নির্বাচন। এ নির্বাচনে রেজিস্ট্রার পদসহ সকল অফিস প্রধানের পদে কর্মকর্তাদের মধ্যে হতে দায়িত্ব প্রদানের বিষয়ে পদক্ষেপ গ্রহণসহ ৮ দফা ইশতেহার দিয়েছে রিপু-লতিফ পরিষদ।
বুধবার (১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের টিএএসসিসির প্রেস কর্ণারে এক সংবাদ সম্মেলনে তারা এ ইশতেহার প্রকাশ করে। এসময় জিয়া পরিষদ কর্মকর্তা ইউনিটের সভাপতি ও স্টেইট অফিসের প্রধান মো. আলাউদ্দিন, জিয়া পরিষদ কর্মকর্তা ইউনিটের সাধারণ সম্পাদক ও উপাচার্যের একান্ত সচিব গোলাম মাহফুজ, রিপু-লতিফ পরিষদের সভাপতি পদপ্রার্থী সিরাজুল ইসলাম রিপু, সাধারণ সম্পাদক পদপ্রার্থী আব্দুল লতিফ, প্রেস ক্লাবের সভাপতি আবির হোসেন, সাধারণ সম্পাদক নাজমুল হুসাইন, সাংবাদিক সমিতির সভাপতি নিয়ামতুল্লাহ মুনিম, সাধারণ সম্পাদক জুয়েল রানাসহ ক্যাম্পাসে কর্মরত অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
তাদের অন্য ইশতেহার গুলো হলো— কর্মকর্তাদের চাকুরী থেকে অবসরের বয়সসীমা ৬২ বছর বাস্তবায়ন। বহিষ্কৃত ২৯ শিক্ষক-কর্মকর্তারদের সকল সুযোগ সুবিধা বাস্তবায়নের চেষ্টা করা। সহকারী রেজিস্ট্রার/সমমান পদ থেকে উপ-রেজিস্ট্রার/সমমান পদে আপগ্রেডিং/পদোন্নতির ক্ষেত্রে সময় সীমা ৫ বছর করণের বিষয়ে পদক্ষেপ গ্রহণ। অবসরকালীন (পিআরএল) কর্মকর্তাদের কার্যক্রম পরিচালনার জন্য আলাদা সেল গঠন। কর্মকর্তা/কর্মচারীদের কল্যাণ তহবিলের টাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ন্যায় প্রদানের বিষয়ে পদক্ষেপ গ্রহণ। সকল অফিস/ বিভাগে কর্মরত কর্মকর্তাদের পরীক্ষার পারিশ্রমিক বৃদ্ধিকরণের পদক্ষেপ গ্রহণ। এবং প্রকৌশল ও মেডিকেলসহ সকল অফিসে কর্মরত কর্মকর্তাদের নীতিমালা সংক্রান্ত জটিলতা নিরসন করার পদক্ষেপ গ্রহণ।
উল্লেখ্য, রিপু-লতিফ পরিষদের সহ-সভাপতি পদে সালাউদ্দিন মোল্ল্যা ও সলিম উল্যা, যুগ্ম সাধারণ সম্পাদক পদে হাফিজুর রহমান, কোষাধ্যক্ষ পদে মো. হুসাইন, প্রচার ও দপ্তর সম্পাদক পদে জামিরুল ইসলাম, সাংস্কৃতিক-সাহিত্য-পত্রিকা ও ক্রীড়া সম্পাদক পদে বিল্লাল হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক পদে নিশাত মৌমিতা নিসা এবং নির্বাহী সদস্য পদে তৈমুর রেজা তুহিন, সুলতান মাহমুদ, রবিউল ইসলাম, আব্দুল জলিল, জাকির হোসেন ও ইজাহারুল ইসলাম নির্বাচন করবেন।
একে
এ বিভাগের আরো
Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.
উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ
কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল