বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ করে সংসদে বিল পাস

বুধবার, এপ্রিল ৮, ২০২৬
আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ করে সংসদে বিল পাস

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় সংসদে সন্ত্রাসবিরোধী (সংশোধন) বিল ২০২৬ পাস হয়েছে, যার ফলে আওয়ামী লীগের কার্যক্রম আগের মতোই নিষিদ্ধ থাকবে। বুধবার বেলা সোয়া ১২টার দিকে বিলটি অনুমোদিত হয়।

এর আগে ২০২৫ সালের ১২ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এবং এর অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সব সংগঠনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছিল।

অন্তর্বর্তী সরকারের সময়ে জারি হওয়া ওই অধ্যাদেশকে সংশোধিত আকারে সংসদে আইনে রূপান্তর করার সুপারিশ করেছিল ত্রয়োদশ জাতীয় সংসদ কর্তৃক গঠিত বিশেষ কমিটি।

বিশ্লেষকরা বলছেন, বিলটি আইনে রূপ নিলে শুধু দলটির কার্যক্রমই নিষিদ্ধ থাকবে না, বরং এর নেতাকর্মীরাও বিচারের আওতায় আসবেন।

একে 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল