শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

নারী হেনস্তার অভিযোগে ডিআইইউ কালচারাল ক্লাবের সাধারণ সম্পাদক অপসারণ

বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২৬
নারী হেনস্তার অভিযোগে ডিআইইউ কালচারাল ক্লাবের সাধারণ সম্পাদক অপসারণ

ডিআইইউ প্রতিনিধি:

রাজধানীর ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর কালচারাল ক্লাবের (ডিআইইউসিসি) সাধারণ সম্পাদক রায়হান চৌধুরী তুষারকে যৌন হয়রানির অভিযোগে ডিআইইউ কালচারাল ক্লাব থেকে বহিষ্কার করা হয়েছে। 

বৃহস্পতিবার (০৯) কালচারাল ক্লাবের প্রধান উপদেষ্টা ও সভাপতির সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, এতদ্বারা সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, Dhaka International University Cultural Club (DIUCC) এর গঠনতন্ত্র ও নির্ধারিত নীতিমালা লঙ্ঘনের প্রেক্ষিতে ক্লাবের ক্লাবের শৃঙ্খলা ও ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখার স্বার্থে বর্তমান কমিটির সাধারণ সম্পাদক মোঃ রায়হান প্রদান করা হলো এবং ক্লাব হতে বহিষ্কার করা হলো এবং ক্লাবের সকল সদস্যকে এ বিষয়ে অবগত থাকার জন্য অনুরোধ করা হলো।

তবে অনুসন্ধানে জানা যায় রায়হান চৌধুরী তুষার একাধিক মেয়েকে বিগত ৬থেকে ৭ মাস ধরে বিভিন্নভাবে যৌন হয়রানি করে আসছিলো। 

প্রকাশে অনিচ্ছুক কালচারাল ক্লাবের এক সদস্য বলেন, রায়হান চৌধুরী তুষার সে বিভিন্ন সময় খারাপ ইঙ্গিত দিত। এজন্য আমি তার কাছ থেকে দূরে থাকতাম। সদস্যদের অশালীন বার্তা পাঠাতেন এবং খারাপ ইঙ্গিত দিতেন। রায়হানের এমন যৌন হয়রানির কথা মৌখিকভাবে ক্লাবে প্রধান উপদেষ্টা ফারুক স্যারকে জানানো হয়েছিলো।  তবে স্যার তেমন কোন ব্যাবস্থা গ্রহণ করেনি।

কালচারাল ক্লাবের প্রধান উপদেষ্টা সহকারী অধ্যাপক মোহাম্মদ ওমর ফারুক বলেন, আমরা আগে ক্লাব থেকে ব্যবস্থা নিয়েছি, পরবর্তীতে প্রয়োজন হলে বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দেখবে।তিনি আরও বলেন, প্রথমদিকে ভিক্টিম অভিযোগ অস্বীকার করলেও পরে ঘটনাটি স্বীকার করেছে।

একে 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল