শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক কনফারেন্সে জবি’র রসায়ন বিভাগের ৫ শিক্ষার্থী

শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক কনফারেন্সে জবি’র রসায়ন বিভাগের ৫ শিক্ষার্থী

জবি প্রতিনিধি:

ভারতের পশ্চিমবঙ্গের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিতব্য দ্বিতীয় আন্তর্জাতিক ‘অ্যাডভান্স ইন কেমিক্যাল অ্যান্ড ম্যাটেরিয়ালস সায়েন্স ২০২৬’ (এসিএমএস) কনফারেন্সে বাংলাদেশের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন রসায়ন বিভাগের পাঁচ শিক্ষার্থী। 

সেন্ট্রাল ইনস্টিটিউট অফ এডুকেশন, ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ এবং সেন্ট্রাল ইনস্টিটিউট অফ পেট্রোকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির যৌথ উদ্যোগে আয়োজিত এই কনফারেন্সটি আগামী ১২-১৪ এপ্রিল অনুষ্ঠিত হবে। এতে অংশ নিতে যাওয়া স্নাতকোত্তর পর্যায়ের পাঁচ শিক্ষার্থী হলেন অমৃত রায়, নাঈম হোসেন, মো. আল-ইমরান, আতিকুল ইসলাম ও মো. স্বপন হোসাইন।তারা মূলত ড. জগদীশ চন্দ্র সরকার ম্যাটেরিয়ালস সায়েন্স রিসার্চ ল্যাবের অধীনে সম্পন্ন হওয়া চারটি গবেষণা কর্ম পোস্টার ও ওরাল প্রেজেন্টেশনের মাধ্যমে সেখানে উপস্থাপন করবেন।

রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আমিনুল হক শিক্ষার্থীদের উত্তরোত্তর সাফল্য কামনা করে বলেন, "আমাদের রসায়ন বিভাগের ১৪তম ব্যাচের পাঁচজন ছাত্র ইন্ডিয়ার যাদবপুর ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সেমিনারে অংশগ্রহণ করবে এবং সেখানে তারা তাদের গবেষণাকর্ম উপস্থাপন করবে। দোয়া করি ভবিষ্যতে আমাদের ছাত্ররা এভাবেই বিদেশের বিভিন্ন আন্তর্জাতিক সেমিনারে অংশগ্রহণ করে রসায়ন বিভাগ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তিকে উজ্জ্বল করবে। ছাত্রদের উৎসাহিত করার জন্য আমি ড. জগদীশ চন্দ্র সরকার ও জনাব ইলিয়াাস স্যারকে ধন্যবাদ জানাচ্ছি।"

এই উপলক্ষে প্রতিনিধি দলের শিক্ষার্থীদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে শুভেচ্ছা জানান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দীন ও গবেষণা পরিচালক অধ্যাপক ড. ইমরানুল হক।

গবেষণা পরিচালক অধ্যাপক ড. ইমরানুল হক শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, "বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হয়ে আন্তর্জাতিক কনফারেন্সে অংশ নেওয়া সত্যি দারুণ। শিক্ষক-শিক্ষার্থীদের এ ধরনের গবেষণা বিষয়ক আয়োজনে অংশগ্রহণ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নামকে আরও গৌরবে উন্নীত করবে।"

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দীন  বলেন, "এটা খুবই আনন্দের যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করে তারা ভারতে যাচ্ছে। রসায়ন বিষয়ক আন্তর্জাতিক কনফারেন্সে অংশ নিচ্ছে এটা তাদের জন্য যেমন একটা প্রাপ্তির বিষয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্যও গর্বের বিষয়।" 

উল্লেখ্য, শিক্ষার্থীদের এই ভ্রমণে যাবতীয় সহযোগিতা ও সৌজন্য স্পন্সর করছেন রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. জগদীশ চন্দ্র সরকার।

একে 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল