নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ হোমিওপ্যাথি চিকিৎসক সমিতির উদ্যোগে হোমিওপ্যাথি চিকিৎসার জনক মহাত্মা ডাঃ স্যামুয়েল হানিম্যান এর জন্মদিন "বিশ্ব হোমিওপ্যাথি দিবস"পালনের আহবান জানিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় বাংলাদেশে হানিম্যান খ্যাত মরহুম ডাঃ বদরুল আলম সাহেবের বাসভবনে।
হোমিওপ্যাথি চিকিৎসার জনক মহাত্মা ডাঃ স্যামুয়েল হানিম্যান এর ২৭১তম জন্মদিন ও বিশ্ব হোমিওপ্যাথি দিবস পালিত হয় ডাঃ মআআ মুক্তাদীর এর সঞ্চালনায় ডাঃ শাহিন চৌধুরী'র সভাপতিত্বে আলোচনায় অংশ গ্রহন করেন ডাঃ রোজিনা আক্তার নীলু, ডাঃ দেলোয়ার হোসেন,ডাঃ বদরুন নাহার ফেরদৌসী, ডাঃ সাইফুল ইসলাম ডিজু, ডাঃএইচ.এম ওমর ফারুক,,ডাঃ নিমাই চন্দ্র বর্রমন, অনলাইনে যুক্ত হন ডাঃ হাফিজুর রহমান।
সভায় সবাই 'রোগের নয় রোগীর টেকসই চিকিৎসা হোমিওপ্যাথির অন্যতম নীতি। হোমিওপ্যাথি চিকিৎসার জনক মহাত্মা ডাঃ স্যামুয়েল হানিম্যান এর জন্মদিন"বিশ্ব হোমিওপ্যাথি দিবস" হিসেবে বাংলাদেশ সহ বিশ্বের সকল দেশে যথাযথ মর্যাদায় পালন করার আহবান জানান।
এমআই