সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

হাবিপ্রবিতে আই ইইই স্টুডেন্ট ব্রাঞ্চের নতুন কমিটি ঘোষণা

সোমবার, এপ্রিল ১৩, ২০২৬
হাবিপ্রবিতে আই ইইই স্টুডেন্ট ব্রাঞ্চের নতুন কমিটি ঘোষণা

হাবিপ্রবি প্রতিনিধি;

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)-এর আই ইইই হাবিপ্রবি স্টুডেন্ট ব্রাঞ্চ-এর ২০২৬ সালের নতুন নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন মো. মাহামুদুল ইসলাম এবং সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছেন নেহাল।

নবনির্বাচিত চেয়ারম্যান মাহামুদুল ইসলাম তার বক্তব্যে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই দায়িত্ব তার জন্য শুধু একটি পদ নয়, বরং এটি একটি বড় দায়িত্ব, বিশ্বাস এবং স্বপ্ন। তিনি সাবেক কাউন্সিলর মো. শফিকুল ইসলাম স্যার এবং সকল অ্যাডভাইজারদের প্রতি কৃতজ্ঞতা জানান, যাদের দিকনির্দেশনা ও পরামর্শে ব্রাঞ্চটি শক্ত ভিত্তির উপর দাঁড়িয়েছে। একই সঙ্গে তিনি নতুন কাউন্সিলর মো. ফেরদৌস ওয়াহিদ স্যারকে অভিনন্দন জানিয়ে বলেন, তার নেতৃত্বে ব্রাঞ্চটি নতুন উচ্চতায় পৌঁছাবে বলে তিনি আশাবাদী।

তিনি আরও জানান, ২০২৬ সালে আই ইইই হাবিপ্রবি স্টুডেন্ট ব্রাঞ্চ কে একটি স্কিলভিত্তিক ও উদ্ভাবনমুখী প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করা হবে। শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি, গবেষণামুখী মানসিকতা তৈরি এবং ক্যারিয়ার উন্নয়নে সহায়তা করার পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ব্রাঞ্চের অবস্থান শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হবে। এছাড়াও বিভিন্ন ওয়ার্কশপ, টেক ফেস্ট, ইন্ডাস্ট্রিয়াল ট্যুর, গবেষণা প্রশিক্ষণ এবং উদ্ভাবনভিত্তিক কার্যক্রম আয়োজনের পরিকল্পনার কথাও জানান তিনি।

অন্যদিকে নবনির্বাচিত সেক্রেটারি নেহাল বলেন, আই ইইই-এর মতো আন্তর্জাতিক মানের একটি সংগঠনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়ে তিনি অত্যন্ত গর্বিত ও আনন্দিত। তিনি বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের জন্য কাজ করা এবং আই ইইই হাবিপ্রবি স্টুডেন্ট ব্রাঞ্চ এর সার্বিক উন্নয়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, আই ইইই হাবিপ্রবি স্টুডেন্ট ব্রাঞ্চ দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের প্রযুক্তিগত জ্ঞান, গবেষণা এবং পেশাগত দক্ষতা উন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। নতুন কমিটির নেতৃত্বে সংগঠনটির কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

একে 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল