শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

এক্স হ্যান্ডেলেও করা যাবে মেসেজ, চালু হলো ‘এক্সচ্যাট’

শনিবার, এপ্রিল ২৫, ২০২৬
এক্স হ্যান্ডেলেও করা যাবে মেসেজ, চালু হলো ‘এক্সচ্যাট’

প্রযুক্তি ডেস্ক:

ইলন মাস্কের মালিকানাধীন সামাজিকমাধ্যম এক্স এবার আলাদা মেসেজিং অ্যাপ চালু করেছে। নতুন অ্যাপটির নাম এক্সচ্যাট।  শুক্রবার (২৪ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে চালু হওয়া এ অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই নিজেদের এক্স কনট্যাক্টদের সঙ্গে চ্যাট করতে পারবেন। শুধু বার্তা আদান-প্রদানই নয়, এতে রয়েছে ফাইল শেয়ার, অডিও-ভিডিও কল এবং গ্রুপ চ্যাটের সুবিধাও।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এ অ্যাপ এক্সের বড় কৌশলগত পরিকল্পনার অংশ। প্রতিষ্ঠানটি সামাজিকমাধ্যমের বাইরে গিয়ে মেসেজিং, পেমেন্টসহ বিভিন্ন সেবা বিস্তৃত করতে চায়। যদিও আগে এক্সকে ‘সবকিছুর অ্যাপ’ বা ‘এভরিথিং অ্যাপ’ বানানোর কথা বলেছিলেন ইলন মাস্ক। নতুন এই উদ্যোগ সেই পরিকল্পনা থেকে কিছুটা ভিন্ন দিকেই ইঙ্গিত করছে।

এর আগে সীমিত পরিসরে কিছু ব্যবহারকারীর মধ্যে পরীক্ষামূলকভাবে এক্সচ্যাট চালু করা হয়েছিল। তাদের মতামতের ভিত্তিতেই অ্যাপটি আরও উন্নত করে এবার সবার জন্য উন্মুক্ত করা হয়েছে।

এক্সচ্যাটে ব্যবহারকারীদের গোপনীয়তার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি। এতে রয়েছে এন্ড-টু-এন্ড এনক্রিপশন, পিন প্রোটেকশন, মেসেজ এডিট ও ডিলিট করার সুবিধা। এমনকি স্ক্রিনশট ব্লক করার মতো ফিচারও যুক্ত করা হয়েছে। পাশাপাশি ‘ডিসঅ্যাপিয়ারিং মেসেজ’ অপশনও রয়েছে, যেখানে নির্দিষ্ট সময় পর বার্তা নিজে থেকেই মুছে যাবে।

তবে নিরাপত্তা নিয়ে প্রশ্নও উঠেছে। কিছু বিশেষজ্ঞের মতে, এ অ্যাপটি জনপ্রিয় নিরাপদ মেসেজিং অ্যাপ সিগন্যাল-এর তুলনায় এখনও কম নিরাপদ হতে পারে। তাই নতুন সংস্করণে নিরাপত্তা কতটা উন্নত হয়েছে তা সময়ই বলে দেবে।

এদিকে এক্স জানিয়েছে তাদের ‘কমিউনিটিজ’ ফিচারটি বন্ধ করে দেওয়া হচ্ছে। ব্যবহার কমে যাওয়া এবং স্প্যাম বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

উল্লেখ্য, প্রাথমিকভাবে এটি শুধু আইওএস ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে।

একে 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল