সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

হাবিপ্রবিতে “জিআইএস পরিচিতি” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

রোববার, এপ্রিল ২৬, ২০২৬
হাবিপ্রবিতে “জিআইএস পরিচিতি” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

হাবিপ্রবি প্রতিনিধি:

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 'জিআইএস পরিচিতি' শীর্ষক একটি কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর ২:৩০টা থেকে বিকাল ৪:০০টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ভিআইপি কনফারেন্স রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন কৃষি-বনায়ন ও পরিবেশ (এজিএফ) বিভাগের চেয়ারম্যান ও সোসাইটি অব এনভায়রনমেন্ট-এর সভাপতি অধ্যাপক ড. মো. শোয়ইবুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান বাহাদুর।

কর্মশালায় জিআইএস প্রযুক্তির মাধ্যমে কীভাবে স্থানিক বা ভৌগোলিক তথ্য সংগ্রহ, সংরক্ষণ, বিশ্লেষণ এবং মানচিত্রের মাধ্যমে উপস্থাপন করা যায়, তা তুলে ধরা হয়। ভূমি ব্যবহার, জলবায়ু পরিবর্তন, বন উজাড় পর্যবেক্ষণসহ বিভিন্ন ক্ষেত্রে জিআইএস-এর কার্যকারিতা নিয়েও আলোচনা করা হয়।

 কৃষি বনায়ন ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শোয়াইবুর রহমান বলেন,"একটি পরিবেশগত সংগঠন হিসেবে, আমরা সবসময় পরিবেশের সাথে সঙ্গতিপূর্ণ জ্ঞান প্রচারের চেষ্টা করি। এই 'ইন্ট্রোডাকশন টু জিআইএস' কর্মশালাটি সফলভাবে সম্পন্ন হয়েছে। আমরা ভবিষ্যতে এই ধরনের আরো প্রোগ্রাম আয়োজন করবো।"

অনুষ্ঠানে রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য প্রদান করেন কৃষি-বনায়ন ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক মো. মানিক আলী। তিনি জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম (জিআইএস)-এর মৌলিক ধারণা, ব্যবহারিক প্রয়োগ এবং পরিবেশ ও কৃষি গবেষণায় এর গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

অংশগ্রহণকারী কৃষি অনুষদের শিক্ষার্থী মুনতাসির সাদী জানান, "এ ধরনের কর্মশালা তাদের প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে পরিবেশগত ম্যাপিং ও গবেষণার ক্ষেত্রে জিআইএস-এর ব্যবহার তাদের নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করবে বলে তারা মনে করেন।"

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক কর্মশালার আয়োজন অব্যাহত থাকবে, যা শিক্ষার্থীদের দক্ষতা বিকাশে সহায়ক ভূমিকা রাখবে।

একে


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল